কমলা হ্যারিস ‘উগ্র বামপন্থী উন্মাদ’: ট্রাম্প

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:০০ পিএম

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘উগ্র বামপন্থী উন্মাদ’ বলে আক্রমণ করেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারসভায় কমলাকে নিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প। 

কমলা হ্যারিস গর্ভপাতের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং শিশুদের ‘মৃত্যুদণ্ড’ এর পক্ষে ছিলেন এমন অভিযোগ করে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এটি হতে দেব না। সমাবেশে তিনি হ্যারিসের নামের প্রথম অংশটি বারবার ভুল উচ্চারণ করেন।

তিনি আরও বলেন, বাইডেনের বিপর্যয়ের পিছনে অতি উদারনৈতিক চালিকা শক্তি হিসেবে কাজ করেছে কমলা। 

কমলা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়ার জন্য অযোগ্য বলেও মন্তব্য করেন ট্রাম্প। 

এর আগে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার রক্ষার বিষয়ে সরব ছিলেন কমলা হ্যারিস, আর এ কারণেই শুরু থেকেই তাকে রিপাবলিকান শিবিরের তোপের মুখে পড়তে হয়েছে। 

সবশেষ প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় নির্বাচন না করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর হ্যারিসকে সমর্থন দিয়ে প্রচারাভিযানে নামে ডেমোক্র্যাটিক শিবির। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর