কেরালায় ভূমিধসে নিহতে বেড়ে ১৪৮

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১২:২১ পিএম

কেরালার ওয়ানাদ জেলায় প্রবল বৃষ্টিতে তিন দফা ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩। এতে আহত হয়েছেন অন্তত ২০০। খবর হিন্দুস্তান টাইমসের।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ১১৬টি মৃতদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।

এদিকে এনডিটিভি জানিয়েছে, সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে আরও শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি পরিবার জানিয়েছে, তাদের স্বজনদের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।

সরকারি সূত্র অনুসারে, শুধু ওয়ানাদে তিন হাজার ৬৯ জনকে ৪৫টি ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। পাঁচজন মন্ত্রীকে ত্রাণের সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ভূমিধসের ঘটনায় কেরালায় দুই দিনে শোক ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী অনুসন্ধান ও উদ্ধার কাজে অন্তত ৩০০ সদস্য মোতায়েন করেছে। এছাড়াও ১৪০ জনকে প্রস্তুত রাখা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং সেনাবাহিনীকে সহায়তা করার জন্য নৌবাহিনীর দল এবং হেলিকপ্টারগুলো একত্রিত করা হয়েছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্গত এলাকায় ত্রাণ দল পাঠানো হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী কুকুর দলগুলো ঘটনাস্থলে নামানো হচ্ছে। 

মন্ত্রণালয়টি আরও জানায়, কেরালা অঞ্চলে অবিরাম বর্ষণে অবরুদ্ধ রাস্তাগুলো ত্রাণ বিতরণকে আরও জটিল করে তুলেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৩৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। আর ওয়ানাদে চার ঘণ্টার মধ্যে তিনটি ভূমিধস হয়। 

এদিকে দেশটির আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিনের মধ্যে ওয়ানাদ এবং অন্য কয়েকটি জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সতর্কতা জারি করা হয়েছে ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়েনাদ, কান্নুর এবং কাসারগোড জেলায়। চারটি জেলা কমলা সতর্কতার অধীনে রয়েছে। সেগুলো হলো- পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়ম এবং এরনাকুলাম। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপিপ্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীরা উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় এই দুর্যোগে নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ঘোষণা করেছে।

ভূমিধসে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, জলাশয়গুলো টইটম্বুর ও বহু গাছ উপড়ে গেছে। মুন্ডক্কাই, চুরামালা, আত্তামালা এবং নূলপুঝার মনোরম গ্রামগুলো অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অনেকে সেখানে আটকা পড়েছে। 

একাত্তর/এসি
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর