বৃষ্টি ও ভূমিধসে জেরবার ভারতের বিভিন্ন অঞ্চল

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৬:৪০ পিএম

প্রাকৃতিক দুর্যোগে জেরবার অবস্থা ভারতের বিভিন্ন অঞ্চলে। দেশটির রাজস্থান রাজ্যে ভারী বৃষ্টিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২০ জন। এছাড়া পাঞ্জাবে মারা গেছেন আরও সাতজন। টানা বর্ষণে ডুবে গেছে রাজধানী নয়াদিল্লিও। হিমাচল প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে বন্ধ হয়ে গেছে প্রায় ৩০০ সড়ক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গেলো শনিবার থেকে প্রবল বৃষ্টিতে রাজস্থানের জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তায় পানি জমে গেছে। এছাড়া বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার পর সোমবার জয়পুরসহ রাজ্যের বিভিন্ন স্থানের স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জয়পুরের উপচে পড়া কানোটা বাঁধে ডুবে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হলেও রোববার রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও, ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে। সোমবারও দেশটির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছ।

পুলিশের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে,রোববার পাঞ্জাবের হোশিয়ারপুর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে উপচে পড়া পানির স্রোতে একটি এসইউভি গাড়ি ভেসে যায়। এতে একটি পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হিমাচল প্রদেশের মেহতপুর থেকে এসবিএস নগরের মেহরোয়াল গ্রামে যাচ্ছিলেন তারা।

ভারী বৃষ্টিতে ডুবে গেছে হিমাচল প্রদেশও। গত দুদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা, ভূমিধস ও আকস্মিক বন্যার কারণে রাজ্যের অন্তত ২৮০টি সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে। পুরোপুরি বন্ধ রয়েছে ১৫০ সড়ক। কর্মকর্তারা জানিয়েছেন, উনা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে উপচে পড়া পানি প্রবেশ করেছে।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন। রোববার টানা বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে যানচলাচল। শহরটির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ,যা অত্যন্ত খারাপ আবহাওয়া এবং পরিবহন,রেল ও সড়ক যোগাযোগে সম্ভাব্য সমস্যার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেয়।

 

এআরএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর