রাশিয়ায় সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৪৬ এএম

রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর কামচাটকা উপদ্বীপে ৭ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

বার্তা সংস্থা এএফপির খবরে স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, কামচাটকার রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।

কামচাটকায় রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রামে বলেছে, উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার দিকে পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র ভূমিকম্পের পর পর সুনামির সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে তারা জানায় এ শঙ্কা কেটে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ সুনামির কোনো সতর্কতা জারি করেনি।

এদিকে, বড় ভূমিকম্পটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটার শক (ছোট ছোট ভূমিকম্প) অনুভূত হয়েছে। কিন্তু এগুলোর তীব্রতা কম ছিল।

রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে, কম্পন অনুভূত হওয়ার পর বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনার পর কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। যেই উপদ্বীপটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেটি একটি ভূমিকম্পন প্রবণ এলাকা। এটি ‘রিং অব ফায়ারের’ পাশেই অবস্থিত। সেখানে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

একাত্তর/আরএ
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর