বতসোয়ানায় মিললো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৩:৩০ পিএম

আফ্রিকার দেশ বতসোয়ানা প্রজাতন্ত্রে একটি খনিতে দুই হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা পাওয়া গেছে। বিশ্বে এখন পর্যন্ত পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরা এটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ডের মালিকানাধীন একটি খনি থেকে হীরাটির সন্ধান পাওয়া যায়।

লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে জানিয়েছে, বতসোয়ানার উত্তর-পূর্বের কারোওয়ে খনিতে এক্সরে শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে হীরাটির সন্ধান পাওয়া যায়।

এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরাগুলোর মধ্যে একটি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। 

তবে হীরাটির আনুমানিক বাজার মূল্য নিয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড। 

ক্যারেট বিবেচনায় এটি ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত তিন হাজার ১০৬ ক্যারেটের কুলিনান ডায়মন্ডের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে।

লুকারার প্রেসিডেন্ট উইলিয়াম ল্যাম্ব বলেন, আমরা এই অসাধারণ দুই হাজার ৪৯২ ক্যারেটের হীরা আবিষ্কারে আনন্দিত। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যান অনুযায়ী বতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি।

হীরা উৎপাদন দেশটির আয়ের প্রধান উৎস। দেশটির জিডিপির প্রায় ৩০ শতাংশ আসে হীরা থেকে এবং খনি থেকে পাওয়া ৮০ শতাংশ হীরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। 

আরবিএস
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
আফ্রিকার শিং খ্যাত 'হর্ন অব আফ্রিকা' অঞ্চলের দীর্ঘদিনের অমীমাংসিত ভূখণ্ড সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইসরাইল।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর