টেলিগ্রাম অ্যাপের মালিক গ্রেপ্তার

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম

বার্তা বিনিময়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও মালিক পাভেল দুরোভ ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন। পাভেল রাশিয়ান বংশোদ্ভূত।

শনিবার ব্যক্তিগত বিমানে ফ্রান্সের ল্য বুর্জে বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনটি সূত্র থেকে নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ফরাসি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তার গ্রেপ্তারের কথা জানায়নি।

রয়টার্স পুলিশের দুইটি সূত্রের বরাতে জানিয়েছে, অবতরণের আগেই তাকে গ্রেপ্তারের প্রস্তুতি নেয় পুলিশ। কারণ, তার বিরুদ্ধে ফ্রান্সে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

এক বিবৃতিতে টেলিগ্রাম বলেছে, তারা ডিজিটাল সেবা আইনসহ ইইউ আইন মেনে চলে এবং সে অনুযায়ী প্রতিনিয়ত নিজেদের উন্নত করে যাচ্ছে। তারা আরও বলেছে, টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরোভের লুকানোর কিছু নেই এবং তিনি কিছু দিন পর পরই ইউরোপ ভ্রমণ করেন।

ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে দুরোভের। ফ্রান্সের পুলিশের তৃতীয় সূত্রটি রয়টার্সকে জানিয়েছে একটি তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মডারেটরের অভাবে টেলিগ্রামে বিস্তর অপরাধ ছড়ানো ও পুলিশের সঙ্গে সহযোগিতার অভাবের অভিযোগ নিয়ে তদন্ত করছে তারা।

একাত্তর/আরএ
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর