জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘সানসান’

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:০৯ এএম

দক্ষিণ-পশ্চিম জাপানের আমামি অঞ্চলে চলতি সপ্তাহেই আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন ‘সানসান’। আমামি দ্বীপপুঞ্জের পাশাপাশি পশ্চিম ও পূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া এজেন্সি।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকাল ৩টায় টাইফুনটি ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে জাপানের দক্ষিণের সমুদ্রের ওপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

টাইফুনটি আরও জোরালো হওয়ার পাশাপাশি পশ্চিম দিকে এগোতে থাকবে, এরপর উত্তর দিকে ঘুরবে এবং মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কাগোশিমা জেলার আমামি দ্বীপাঞ্চলের কাছাকাছি আসবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, মঙ্গলবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ আমামিতে ঘণ্টায় ১০৮ কিলোমিটার এবং দক্ষিণ কিউশুতে ঘণ্টায় ৭২ কিলোমিটারে পৌঁছাবে। বুধবার বাতাসের বেগ আরও বাড়তেপারে।

এদিকে দেশটির তোকাই অঞ্চলে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ মিলিমিটার এবং দক্ষিণ কিউশু ও কানসাই অঞ্চলে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

সমুদ্র ফুলে ওঠার পাশাপাশি উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত প্রধানত আমামি এবং পশ্চিম জাপানে অত্যন্ত উত্তাল হয়ে উঠতে পারে।

এজেন্সির কর্মকর্তারা জোরালো বাতাস, উঁচু ঢেউ, ভূমিধস, নিচু এলাকায় বন্যা এবং নদীর পানি ফুলে ওঠা বা উপচে পড়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন।

গত মাসে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে ঝড়গুলো উপকূল রেখার কাছাকাছি সৃষ্টি হয়ে দ্রুত শক্তি বৃদ্ধি করে উপকূলে আঘাত হানছে।

আরবিএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর