গ্রিসের বন্দরে মরা মাছের প্লাবন, মাসব্যাপী জরুরি অবস্থা

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম

গ্রিসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসের উপকূলীয় অঞ্চলে লাখ লাখ মৃত মাছ ভেসে আসার পর সেখানে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। 

দেশটির জলবায়ু মন্ত্রণালয়ের নাগরিক সুরক্ষা মহাসচিব ভ্যাসিলিস পাপেজর্জিউ শনিবার এ জরুরি অবস্থা ঘোষণা করেন। 

এথেন্স নিউজ এজেন্সি জানায়, জারি করা মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণায় বলা হয়, প্যাগাসেটিক উপসাগর বন্দর পরিষ্কার করার জন্য তহবিল প্রয়োজন। সেখানে উপকূল বরাবর এবং নদীগুলোতে টন টন মরা মাছ জমা হয়েছে। 

গেলো বছর থেসালি অঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের পর, এথেন্সের উত্তরে সাড়ে তিন ঘণ্টার পথ ভোলোস বন্দরে এমন ঘটনায় দ্বিতীয় পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হলো।

থেসালি বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পরিবেশের অধ্যাপক দিমিত্রিস ক্লাউদাতোস বলেন, গত শরতে ড্যানিয়েল এবং ইলিয়াস ঝড়ের পরে, থেসালির প্রায় ২০ হাজার হেক্টর (৫০ হাজার একর) সমভূমি প্লাবিত হয়েছিলো। এর ফলে বিভিন্ন স্বাদু পানির মাছ নদী থেকে ভেসে সাগরে চলে যায়। 

তারপর থেকে হ্রদের পানি তীব্রভাবে হ্রাস পেয়েছে। এর ফলে মিঠা পানির মাছ ভোলোস বন্দরের দিকে গেছে, যা প্যাগাসেটিক উপসাগর এবং এজিয়ান সাগরে গিয়ে মেশে। সেখানে মিঠা পানির মাছ বেঁচে থাকতে পারে না।

খবরে বলা হয়, কেবলমাত্র মঙ্গলবার কর্তৃপক্ষ ভোলোসের কাছে সমুদ্র সৈকত থেকে ৫৭ টন মৃত মাছ অপসারণ করেছে। 

আরবিএস
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা ভয়াবহ ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন এবং ধসে পড়া শত শত ভবনের ধ্বংসস্তূপের...
সাইবার বুলিং এড়াতে গ্রিসের স্কুলগুলোর জন্য নতুন নিয়ম চালু করছে গ্রিক সরকার। নতুন এ নিয়মে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর