তুরস্কে মার্কিন যুদ্ধজাহাজ, বিক্ষোভে উত্তাল ইজমির বন্দর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম

তুরস্কের ইজমির বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির জনগণ। গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ওই যুদ্ধজাহাজ বহিষ্কারের দাবি জানিয়েছে।  

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইজমির বন্দরে যুক্তরাষ্ট্র যে জাহাজ পাঠিয়েছে, তার মধ্যদিয়ে তারা ইসরাইলের প্রতি সমর্থন জানাচ্ছে। এর প্রতিবাদে সোমবার রাত থেকেই তুরস্কের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ইজমির বন্দরের প্রবেশপথে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ করছে। 

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা রয়েছে, “হত্যাকরীদের জন্য আমাদের বন্দর অস্ত্র এবং রসদ সরবরাহের পয়েন্ট হতে পারে না। আমরা ইজমির বন্দর থেকে মার্কিন জাহাজের মাধ্যমে ফিলিস্তিনে হত্যা ও রক্তপাত দেখতে চাই না।”

বিক্ষোভকারীরা শহরের গভর্নরকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন যুদ্ধজাহাজ বন্দর ত্যাগ না করা পর্যন্ত তারা ওই এলাকা ছেড়ে যাবে না। 

তারা প্রশাসনের কঠোর নিন্দা জানিয়ে আরও বলেছে, মার্কিন সরকার ইরাক, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের জনগণকে মারাত্মক দুর্ভোগের মধ্যে ফেলেছে।

এর আগে রোববার ১৫০০ মার্কিন সেনা নিয়ে ইউএসএস ওয়াপ্স তুরস্কের ইজমির বন্দরে নোঙ্গর করে।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল।

এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।  

ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। রাশিয়া, চীন, বাংলাদেশ, নরওয়েসহ বিশ্বের অধিকাংশ দেশ এর প্রতিবাদে সরব।  

অন্যদিকে এই গণহত্যাকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফান্সসহ ইউরোপের অধিকাংশ দেশ।   

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর