কমলার হাসি ‘সংক্রামক’, প্রেসিডেন্ট হিসেবে তাকেই চান পুতিন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

কমলা হ্যারিসের‌ ‘সংক্রামক’ হাসির কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া চায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলাই জয়ী হোক। 

বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে এমনই বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন পুতিন। খবর প্রভাবশালী সংবাদমাধ্যম পলিটিকো'র। 

মার্কিন নির্বাচনকে প্রভাবিত করার কথিত বেআইনি পরিকল্পনার ঘটনায় রুশ গণমাধ্যমের দুই নির্বাহীকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করার একদিন পর পুতিন এই বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। 

পুতিন বলেন, প্রথমত জো বাইডেন তার সমস্ত সমর্থকদের কাছে কমলা হ্যারিসকে সমর্থন করার জন্য সুপারিশ করেছিলেন। আমরা আগে বলেছিলাম, বাইডেন আমাদের পছন্দের প্রার্থী। তাই এখন আমরা তার কথামতো কমলাকে সমর্থন করবো। 

তিনি রসিকতার সুরে আরও বলেন, দ্বিতীয়ত, কমলা খুব অভিব্যক্তিপূর্ণ এবং সংক্রামকভাবে হাসেন। তার মানে তিনি ভালো করছেন। ট্রাম্প এর আগে রাশিয়ার ওপর কোনো প্রেসিডেন্টের চেয়ে বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অন্যদিকে কমলা যদি নির্বাচনে জয়ী হন তাহলে সম্ভবত তিনি এই ধরণের কাজ করা থেকে বিরত থাকবেন। 

রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় অনুষ্ঠানের উপস্থাপক ও উপস্থিত দর্শকদেরও হাসতে দেখা যায়। 

তবে প্রথমবারই নয়, এর আগেও ডেমোক্র্যাটদের সমর্থন করার কথা জানিয়েছিলেন পুতিন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্রেমলিন বস বলেছিলেন, বাইডেন রাশিয়ার জন্য পছন্দনীয়, কারণ তিনি প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি অভিজ্ঞ এবং অনুমানযোগ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কীভাবে দেখছেন, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, এটা মার্কিন জনগণের পছন্দ। আমরা তাদের পছন্দের প্রতি শ্রদ্ধা জানাবো।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর