কেনিয়ায় স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৭ শিশু নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে ১৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

বৃহস্পতিবার রাতে দেশটির নায়েরি কাউন্টির এন্দারাশা বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

স্থানীয় পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি, তবে নিহতদের বেশিরভাগই শিশু। বোর্ডিং স্কুলটিতে প্রায় ৮০০ জন শিশু পড়াশোনা করে, যাদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।

পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো চেনার উপায় নেই। 

হট৯৬ এফএম রেডিওকে তিনি জানান, এরইমধ্যে একটি তদন্ত কমিটি হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করতে তদন্তে নেমেছে। 

আহত শিশুদের উদ্ধার করে নয়েরি প্রাদেশিক জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কেনিয়া রেড ক্রস। 

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই খবরকে "বিধ্বংসী" বলে অভিহিত করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ভয়াবহ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দিচ্ছি। যারা দায়ী তাদের জবাবদিহি করা হবে।

আরবিএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর