ভারতের উত্তরপ্রদেশে ভবন ধসে নিহত আট, আহত ২৮

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ এএম

ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার বিকেলে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তিনতলা ওই ভবনটিতে বেশ কিছু গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিলো। সেখানে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)।

জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে।  

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিলো। দুর্ঘটনার সময়ও সেখানে নির্মাণকাজ চলছিলো। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে যখন এ দুর্ঘটনা ঘটে তখন, অনেকেই ভবনটির নিচতলায় কাজ করছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ এবং গুদাম ছিলো। দ্বিতীয়তলায় একটি মেডিকেল গোডাউন, আর তৃতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিলো।

দুর্ঘটনায় আহত মেডিকেল গোডাউনের এক কর্মচারী আকাশ সিং বলেন, ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিলো।

তিনি আরও বলেন, বৃষ্টি হচ্ছিলো বলে আমরা নিচতলায় নেমে এসেছিলাম। এসময় আমরা লক্ষ্য করলাম যে, ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এরপর হঠাৎ, পুরো বিল্ডিং আমাদের ওপর ধসে পড়ে। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর