আপনারা কাজে ফিরুন, কোনো অবিচার করবো না: মমতা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের ডাকা ধর্নায় হঠাৎ উপস্থিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, আপনারা কাজে ফিরুন। আপনাদের প্রতি আমি কোনো অবিচার করবো না।

শনিবার দুপুরে সল্টলেকে স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের ধর্নাস্থলে উপস্থিত হয়ে মমতা বলেন, এত বৃষ্টি হচ্ছে আপনাদের প্রচুর কষ্ট হচ্ছে, আর কষ্ট করবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের ডিমান্ড রাখবো। আমিও তিলত্তমার দোষীদের শাস্তি চাই। তিলত্তমার বিচার চাই। কাজে ফিরতে চাইলে ফিরুন।

তিনি আরও বলেন, আপনমারা কাজে যোগদান করুন। আপনাদের প্রতি কোনো অবিচার করবো না। হাসপাতালের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবো। অনেক রোগী মারা যাচ্ছে, আপনারা কাজে ফিরুন। 

এসময় রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়ে মমতা বলেন, সমস্ত মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। সব নতুন করে তৈরি হবে। আমার সঙ্গে দোষীদের কোনো সম্পর্ক নেই। আমি তাদের চিনি না। আমি চেষ্টা করবো দোষীরা যাতে তিন মাসের মধ্যে শাস্তি পায়। আপনারা আমার ভাইবোন। আমি কোনো অ্যাকশন নেবো না। আমি ইউপি পুলিশ নই। আপনারা নিশ্চিন্তে থাকুন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমি চিকিৎসকদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবো না। আপনাদের আমার প্রয়োজন। আমাকে যদি বিশ্বাস করেন তখন মনে রাখবেন আমি আস্তে আস্তে করে সাধ্যমতো চেষ্টা করবো। আমার কাছে দুর্নীতির একটাও টেন্ডার কেস আসেনি। আপনাদের যা যা কমপ্লেইন রয়েছে আমি অবশ্যই তদন্ত করে সাজা দেবো। ১৭ তারিখ সুপ্রিম কোর্টে ডেট রয়েছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আমি মুখ্যমন্ত্রী নই আমি দিদি হিসাবে বলতে এসেছি।

শনিবার মমতা পৌঁছনোর পরেও ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান ওঠে। বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী। ধর্নাস্থলে খানিক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তার পর ডাক্তারদের উদ্দেশে বার্তা দেন মমতা।

এর আগে বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসকরা মমতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিলো নবান্নে। ৩২ জন সেখানে গিয়েছিলেন। কিন্তু পরে সে বৈঠক ভেস্তে যায়। ডাক্তারেরা বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন। নবান্নের সভাঘরে দুই ঘণ্টার বেশি সময় বসেছিলেন মমতা। পরে তিনি বেরিয়ে যান। 

সাংবাদিক বৈঠক করে মমতা জানান, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়।

আরবিএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর