আমেরিকা, ব্রিটেন ও ইসরাইলের জন্য বিস্ময় অপেক্ষা করছে: ইয়েমেন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫০ পিএম

মার্কিন ও ব্রিটিশ জোটকে সতর্ক করে দিয়ে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাসের আল-আতাফি বলেছেন, আগামী দিনগুলো শত্রুদের জন্য অপ্রত্যাশিত বিস্ময়ে পূর্ণ হবে। তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া একটি দুঃস্বপ্নে পরিণত হবে যা তাদের নিরাপত্তাকে বিপন্ন করে তুলবে।

পার্সটুডের খবরে বলা হয়েছে, ন্যাশনাল স্যালভেশন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, আমরা আমাদের শত্রুদের সতর্ক করে দিচ্ছি যে আগামী দিনগুলো তাদের জন্য এমন চমক নিয়ে আসবে যা তারা প্রত্যাশাও করতে পারছে না।

এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত বছর ১০ জানুয়ারি প্রধান কারণ উল্লেখ না করেই লোহিত সাগরে হামলার বিষয়ে ইয়েমেনের আনসারুল্লাহ’র বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের প্রস্তাবিত দুই হাজার ৭২২ নম্বর প্রস্তাবটি পাস করে।

জাতিসংঘের ওই প্রস্তাব গৃহীত হওয়ার একদিন পর যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডসহ আরও ৮টি দেশ মিলে ইয়েমেনে আনসারুল্লাহর অবস্থানে হামলা চালায়।

এছাড়া ওয়াশিংটনের সবুজ সংকেতে গাজায় ইসরাইল বর্বরোচিত বোমা হামলা শুরু করে। এ অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরাইলগামী যেকোনো জাহাজে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইয়েমেন।

ইয়েমেনি সেনাবাহিনীর বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যতক্ষণ না ইসরাইলি সরকার গাজায় তাদের হামলা বন্ধ না করবে তারা এই সরকারের জাহাজ বা দখলকৃত অঞ্চলের জন্য পাড়ি দেয়া জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাবে।

একাত্তর/আরএ
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
সৌদি আরবের আকাশে হুথি বিদ্রোহীদের তাণ্ডব ও ক্ষেপণাস্ত্র বর্ষণ থামার কোনো লক্ষণই নেই। রিয়াদ ও দাম্মামের প্রধান বিমানবন্দরগুলোতে ধারাবাহিক রক্তক্ষয়ী ও বিধ্বংসী আক্রমণের পর এবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর