জম্মু-কাশ্মিরে বিধানসভা ভোট চলছে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে রাজ্যের ৯০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৪টিতে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে কাশ্মিরে ১৬টি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোটে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।

দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মিরিরা। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মিরের সমতল থেকে পাহাড়ি এলাকা।

২০১৯ সালে আর্টিক্যাল ৩০৭ অপসারণের পর এই প্রথমবার জম্মু ও কাশ্মির কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন রাজ্যটি জম্মু ও কাশ্মির এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল।

এবার কাশ্মিরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টিতে আসনে ভোটগ্রহণ হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে।

একাত্তর/এসি
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর গত কয়েক দিনের স্নায়ুযুদ্ধের অবসান ঘটল। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপাতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা...
সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয়...
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বসিরহাটে গুলিচালনা থেকে শুরু করে পানিহাটিতে বোমা হামলা, একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে...
দীর্ঘ ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির এক অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল- যেভাবেই হোক, টিকে থাকার পথ তাঁরা ঠিকই খুঁজে বের করবেন।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর