পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন শেষ হলেই ভারত সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কাজ শুরু করবে বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার আলাদা প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার জম্মুর আরএস পুরা এলাকায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। 

যোগী আদিত্যনাথ বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আদতে জম্মু ও কাশ্মীরেরই অংশ। এই বিধানসভার ভোট শেষ হলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে। 

এর আগে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ৪০০ আসনে জিতলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে ভারতে যুক্ত করা হবে। জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে আবারও একই দাবি করলেন যোগী।    

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেরদেরই সামলাতে পারছে না, অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন। 

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত মে মাসের শুরু থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্‌ফরাবাদসহ সামাহনি, সেহানসা, মিরপুর, রাওয়ালকোট, হাত্তিয়ান বালা, খুইরাট্টা, তত্তাপানির মতো এলাকায় ইসলামাবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। রাজস্ব, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে ক্ষুব্ধ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। 

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ২৬ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার। ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মিরে। 

আরবিএস
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর