এবার হোয়াইট হাউসের বাইরে গায়ে আগুন দিলেন ইসরাইলবিরোধী সাংবাদিক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এবার মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের বাইরে নিজের শরীরে আগুন দিয়েছেন এক সাংবাদিক।

মার্কিন সংবাদমাধ্যম নিউয়ার্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে এ ঘটনা ঘটে। 
 
সংবাদমাধ্যমটি বলছে, ওই সাংবাদিকের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি মার্কিন গণমাধ্যমে কাজ করা ফটোসাংবাদিক স্যামুয়েল মেনা জুনিয়র। দেহে আগুন লাগানোর ফলে তার জীবন ঝুঁকির মুখে পড়েছে।  

মেনার নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়ার সেই ভিডিও ফুটেজ এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কোনো মিডিয়াতে তিনি কর্মরত ছিলেন তা পরিষ্কার নয়।

মেনা জুনিয়রকে হোয়াইট হাউজের বাইরে রাস্তার মাঝখানে তার বাম হাতটি আগুনে পুড়িয়ে দেয়ার পরে ব্যাথায় চিৎকার করতে দেখা যায়। এসময় পুলিশ ও পথচারীরা সাহায্যের জন্য সেখানে ছুটে যায়। 

ভিডিওতে আরও দেখা যায়, মেনা তার বাম হাত ধরে রেখেছেন এবং তার সাহায্যের জন্য ছুটে আসা লোকজন তার শরীরে পানি ঢালছেন। তবে ততক্ষণে তার হাত মারাত্মকভাবে পুড়ে যায়। 

এর আগে গেলো ফেব্রুয়ারি মাসে মার্কিন বিমান বাহিনীর সক্রিয় সদস্য অ্যারন বুশনেল ওয়াশিংটন ডিসিতে ইসরাইলি দূতাবাসের বাইরে নিজের শরীরে আগুন ধরিয়ে মারা যান। 

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর