গাজা ও বৈরুতে আরও বিস্তৃত হামলা চালালো ইসরাইল

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পিএম

ইসরাইলের ভূখণ্ডে অভূতপূর্ব ‘আল-আকসা ফ্লাড’ অপারেশনের জের ধরে গাজা যুদ্ধ শুরুর এক বছর পূর্ণ হাবার দিনেও ফিলিস্তিনের ধ্বংস উপত্যকায় আরও বেশি করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। একই সঙ্গে ফিলিস্তিনের প্রতিবেশী লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরাইল।

দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, তারা পুরো গাজা উপত্যকাজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে একটি হাসপাতালও রয়েছে। ইসরাইলের দাবি হামাস যোদ্ধারা হাসপাতালটি ব্যবহার করেছিলো। অন্যদিকে, বৈরুতের দক্ষিণে বিশাল বিস্ফোরণ হয়েছে। ইসরাইলের দাবি, সেটি ছিলো হিজবুল্লাহ ঘাঁটি।

আর, রোববার ইসরাইলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শামোনা শহরে অবৈধ বসতি ও অন্যান্য অবস্থান লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরাইলি বলছে, লেবানন থেকে কিরিয়াত শামোনায় অন্তত ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

লেবাননের সংবাদমাধ্যমগুলো বলছে, হিজবুল্লাহর রকেট হামলার ফলে এই অঞ্চলে ব্যাপকভাবে আগুন ধরে যায়। সাইরেন বাজানো হয়, যা দখলদারদের বিভিন্ন অবস্থান এবং বসতি থেকে শোনা যায়। এসব হামলায় ইসরাইলের দশজন বাসিন্দা আহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

টেলিভিশন চ্যানেল কেএএন জানিয়েছে, গতকাল সকাল হতে লেবানন থেকে উত্তর ইসরাইলে ১৩৫টিরও বেশি রকেট ছোঁড়া হয়। হিজবুল্লাহ আল-মানারা শহরে দখলদার বাহিনীকে লক্ষ্যবস্তু করে একটি ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাতে কিছু হতাহতের ঘটনা ঘটে।

ইরানি সংবাদ সংস্থা পার্স টুডে জানিয়েছে, অন্য এক অভিযানে ইসরাইলি বাহিনীর বেয়াজ বেলিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এবং সেখানেও কিছু হতাহতের খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, শামশুন নামে ইসরাইলের আরেকটি সামরিক ঘাঁটিতে তারা রকেট হামলা চালায়।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের মাটিতে হামাসের আক্রমণ ছিলো ইসরাইলিদের জন্য ভয়াবহ একটি দিন। নিহত হয় প্রায় বারশ’ মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমাদের ইতিহাসে কখনো এমন বর্বরতা দেখিনি।

ইসরাইলিরা হামাসের ওই হামলাকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিলো। এরপর ইসরাইল গাজায় ভয়াবহ হামলা চালায় যাতে এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার মানুষ নিহত হয়েছে এবং হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে তাদেরও বেশিরভাগ বেসামরিক নাগরিক।

এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর