মৃত্যু ঝুঁকিতে গাজার সব ফিলিস্তিনি: জাতিসংঘ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০২:৪৮ পিএম

গাজা উপত্যকার প্রায় সব ফিলিস্তিনিই মৃত্যুর ঝুঁকিতে আছেন বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরাইলি বাহিনীর বিমান হামলায় উপত্যকাটিতে ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। শনিবার রাতে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া, গাজা সিটির একটি স্কুলে হামলা চালানো হয়। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রাখে নেতানিয়াহুর বাহিনী।

এদিকে, গাজায় ও লেবাননে হামলার জন্য অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলের ১৩০ রিজার্ভ সেনা।

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে শনিবারও রাতভর হামলা চালিয়ে গেছে ইসরাইলি বাহিনী। সন্ধ্যায় গাজা সিটির সালাহ আল-দ্বীন স্কুলেও হামলা চালিয়েছে তারা। পরে রাতে বেইত লাহিয়ার একটি বাড়িতেও হামলা চালায় ইসরাইল। এদিনও নতুন করে প্রাণ ঝরেছে প্রায় অর্ধশত ফিলিস্তিনির।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেয়নি তারা।

এদিকে, বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার কড়া সমালোচনা করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে ‘নিরীহ সাধারণ মানুষকে পদ্ধতিগত ও নির্মমভাবে হত্যার’ অভিযোগ তুলেছে।

ইসরাইলি সেনারা উত্তর গাজায় নূন্যতম মানবতা মানছে না। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা জয়েস মুসুয়া। তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইলিরা যা করছে তাতে উত্তর গাজার সব মানুষের মৃত্যু হতে পারে।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের কাছে লেখা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন ১৩০ জনেরও বেশি ইসরাইলি রিজার্ভ সেনা। চিঠিতে তারা গাজা ও লেবাননে আবারও যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই সঙ্গে যুদ্ধ বন্ধ এবং গাজায় আটক ১০১ বন্দিকে ফিরিয়ে আনার জন্য চুক্তি না হওয়া পর্যন্ত সব ধরনের পরিষেবা বন্ধ করার কথাও বলেছেন তারা।

গাজায় চলমান যুদ্ধের সময়েও লেবাননের বৈরুতসহ বিভিন্ন জায়গায় সমান তালে হামলা চালিয়ে গেছে ইসরাইল। তবে এসব হামলায় কোন হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

এআরএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর