দিল্লি ও আশপাশের অঞ্চলে ঘন ধোঁয়াশার চাদর

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০১:৫৩ পিএম

ভারতের রাজধানী দিল্লি এবং আশপাশের অঞ্চলগুলো ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে। বৃহস্পতিবার শহরের কিছু অংশ ঢেকে যায় ধোঁয়ার পুরু চাদরে। সেখানকার এয়ার কোয়ালিটি বা বায়ুমাণ ‘খুব খারাপ’ অবস্থায় রয়েছে। ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তথ্য অনুসারে, শহরের ৩৯ জায়গায় সকাল ৭টায় বাতাসের গুণগত মান ছিলো ৩২৯। যা ‘খুব খারাপ’ হিসেবে ধরা হয়।

গত কয়েক দিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান (একিউআই) টানা খারাপ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার গুণগত মান আরও নেমেছে। তার উপর এ দিনই দীপাবলি। কিন্তু, সকালেই যে ভাবে ধোঁয়াশার পুরু চাদরে ঢেকেছে রাজধানীর আকাশ, তা নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। প্রশ্ন উঠতে শুরু করেছে দীপাবলির সকালেই যদি এই অবস্থা হয়, তা হলে রাতে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে?

তবে আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১১টার পর শহরের বাতাসের গুণগত মানের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেই সময় তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং বাতাসের গতিও শক্তিশালী হবে। গত কয়েক সপ্তাহে দিল্লিতে বাতাসের গুণগত মান খারাপ হয়েছে।

আর দীপাবলিতে বাজি-পটকা ফাটানোর ফলে তা আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই দীপাবলির দিন দূষণ ঠেকাতে প্রতিবারই নানা পদক্ষেপ নেয়া হয় রাজধানীতে। চালানো হয় নজরদারি। ২০২৫ সালের প্রথম দিন পটকা ও আতশবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

এমনকি অনলাইনেও বাজি বিক্রি করা যাবে না বলেও নির্দেশ দেয়া হয়েছে। দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তাতেও দূষণ নিয়ন্ত্রণ করা যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। শহরটির অনেকেই শ্বাসকষ্টসহ বায়ুদূষণজনিত নানা রোগে ভুগছে।

এআর
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর