পাকিস্তানে রেলস্টেশনে আত্মঘাতী হামলায় নিহত ২৬, আহত ৬২

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ৬২ জনের বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

পাকিস্তানভিত্তিক ডন ও এক্সপ্রেস ট্রিবিউনসহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, শনিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটেছে। 

হামলার পরপরই আহতদের উদ্ধার করে বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এরইমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে।

গোষ্ঠীটি সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ শেষে কোয়েটা থেকে ফেরার পথে পাকিস্তানের একটি সামরিক ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সর্দার বালুচ এই ঘটনাকে শোচনীয় হিসেবে উল্লেখ করেছেন। হামলাকারীদের ‘পশুর চেয়েও নিকৃষ্ট’ বলে অভিহিত করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, দোষীদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখবে কর্তৃপক্ষ এবং তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। 

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা ‘মানবতার শত্রু’। 

পাক পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুহাম্মদ বালুচ বলেন, ধারণা করা হচ্ছে ছয় থেকে আট কেজি ওজনের বোমা দিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজে দেখা যায় হামলার সময় ঘটনাস্থলে শতাধিক লোক উপস্থিত ছিলেন। হতাহতের মধ্যে সামরিক-বেসামরিক সব পর্যায়ের লোকজনই রয়েছে। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো।

কোয়েটা বিভাগের কমিশনার হামজা শাফকাত বলেন, এটি একটি "আত্মঘাতী হামলা" ছিলো। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বেলুচিস্তানের স্থানীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পিছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) রয়েছে বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের। 

আরবিএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর