জলবায়ু সম্মেলন: অর্থ ছাড়ে বিশ্ব মোড়লদের গড়িমসি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার আশা দেখছেন না বাংলাদেশের প্রতিনিধিরা। তারা বলছেন এক বিলিয়ন ডলারও দিতেও রাজি নয় উন্নত বিশ্ব। অথচ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বছরে দরকার আড়াই বিলিয়ন। ক্ষতিপূরণের বদলে সবাই সবুজ শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দিতে চায়। 

আজারবাইজানের বাকুতে গত ১১ নভেম্বর থেকে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৯) চলছে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান পরিণতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলো কতটা সমর্থন পাবে, তা নিয়ে জাতিসংঘের এ বছরের জলবায়ু সম্মেলনে আগের চেয়েও বেশি আলোচনা চলছে।

জলবায়ুর পরিবর্তনের প্রভাবে বহুমুখী ক্ষতির মুখে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ। জলাবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় প্রায় সাড়ে চার বিলিয়ন অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে উন্নত দেশগুলোর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থা। সবুজ শিল্প গড়তে এই অর্থ দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারা। 

তবে এই অর্থ নিতে হলে গুণতে হবে ঋণ আর কিছু শর্ত। পাঁচ দিনে এডাপটেশন, মিটিগেশন, ক্ষয়ক্ষতি, প্রযুক্তির ব্যবহারসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে অর্থ আসবে কীভাবে সেটি কেউ বলছেন না। ক্ষতিপূরণের বিষয়ে এবারও একমত নাও হতে পারে দেশগুলো। 

দেশগুলো বলছে, তারা বেসরকারি বিনিয়োগ পেতে হিমশিম খাচ্ছে। কারণ, এ ধরনের বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ। ফলে এসব দেশের গণমানুষের জন্য জাতিসংঘ তহবিলই বেশি গুরুত্বপূর্ণ। দেশগুলোর মানুষেরা বেশিরভাগই যুদ্ধ এবং প্রাকৃতিক নানা দুর্যোগে পড়ে বাস্তুচ্যুত হয়েছে।

বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন এবারও কোন প্রাপ্তির আশা ছাড়াই শেষ হচ্ছে সম্মেলন। সম্মেলনের চতুর্থ দিনে মূলত জলবায়ু অর্থায়নের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। বিশ্বে সংঘাত পীড়িত এবং জলবায়ুর পরিবর্তনে ক্ষতির মুখে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে।

ক্ষতিগ্রস্ত দেশগুলো বলছে, অনেকটা সময় পার হয়ে গেছে। প্যারিস চুক্তি অনুযায়ী ১ বিলিয়ন নয় বছরে দিতে হবে ২ বিলিয়নের বেশি। বিশ্বে সংঘাত পীড়িত এবং জলবায়ুর পরিবর্তনে ক্ষতির মুখে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে।

বাংলাদেশের প্রতিনিধিরা বলছেন, বরাবরের মতো ধীর গতিতে চলছে দেন দরবার। দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং নিরাপত্তা সংকটের মুখে থাকা তাদের জনগণের জন্য বছরে দুই হাজার কোটিরও বেশি ডলার সাহায্য দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে।

এআরএস
আজ বিশ্ব ধরিত্রী দিবস। পরিবেশ সুরক্ষা ও সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দীর্ঘ দিনের সংঘাত এবার চরম রূপ নিলো। বিশ্ববিদ্যালয়টির কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বৈশ্বিক উষ্ণায়নের ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের সরাসরি ঝুঁকিতে রয়েছে বিশ্বের প্রায় ৯০ কোটি দরিদ্র মানুষ। যা বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর প্রায় ৮০ শতাংশ।
জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির রুদ্র রূপ দেখছে পৃথিবী। বৈরী আর বিরূপ আবহাওয়ায় টালমাটাল গোটা বিশ্ব।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর