ভ্যাটিকানে 'পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব' চালু

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম

ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে যৌথভাবে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’ উদ্বোধন করেছেন। মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনা প্রয়াস হিসেবে এই ক্লাব চালু করা হয়েছে।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। ‘থ্রি জিরো ক্লাব’ রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের জন্য আশার আলোকবর্তিকা, যা উদ্ভাবনী ধারণা বিকাশ, কংক্রিট এবং টেকসই সমাধান তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম।

রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বাল্ডো রেইনার কাছে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস বলেছেন, তিনি এই উদ্যোগে গভীরভাবে সম্মানিত। এ জন্য তিনি কার্ডিনাল রেইনাকে অভিনন্দন জানান।

২০০৬ সালের শান্তিতে নোবেলজয়ী বলেন, এই অসাধারণ উদ্যোগটি মহামান্য পোপ ফ্রান্সিসের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য আমার নিজের আকাঙ্ক্ষাকে ধারণ করে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, এই উদ্যোগটি শুধুমাত্র শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্য নয় বরং একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার জন্য।  

সাম্প্রতিক গণনা অনুসারে, সারা বিশ্বে কমপক্ষে চার হাজার ৬০০টি থ্রি জিরো ক্লাব রয়েছে, সবগুলোই একটি নতুন সভ্যতার জন্য অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত। অনেক ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে।

আরবিএস
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার...
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর