ভূমিকম্পে কেঁপে উঠলো জম্মু-কাশ্মির

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম

৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মির রাজ্য। বৃহস্পতিবার বিকেল ৪ টা ১৯ মিনিটে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ভূতত্ত্ব সংস্থা ন্যাশনাল সেন্টার ফল সিসমোলজি (এনসিএস)।

রাজ্যের সব এলাকায় এ ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে। অনেক এলাকায় লোকজনকে আতঙ্কে ছোটাছুটি করতেও দেখা গেছে। তবে এখন পর্যন্ত জম্মু-কাশ্মিরের কোনো এলাকা থেকে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি।

এনসিএসের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ছিল এ ভূকম্পের উৎপত্তিস্থল।

ভৌগলিক অবস্থানজনিত কারণে বরাবরই ভূমিকম্পপ্রবণ জম্মু-কাশ্মির। অনেক বড় আকারের বিধ্বংসী ভূমিকম্পের অতীত রেকর্ড রয়েছে এই অঞ্চলের। মূলত ভূমিকম্প থেকে আত্মরক্ষা নিশ্চিত করতেই এ রাজ্যের গ্রামাঞ্চলের লোকজন যে কাদামাটি দিয়ে তৈরি ঘরবাড়িতে বসবাস করেন।

এর আগে ২০০৫ সালের ৮ অক্টোবর ৭ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে জম্মু-কাশ্মিরের ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। কাশ্মিরের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল ছিল সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

 

এআর
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা এবং অবস্থানের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আশঙ্কা করছে,দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ এবং মালয়েশিয়ার কিছু অংশে...
তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর গত দুই সপ্তাহে সেখান থেকে দেশে ফিরেছেন প্রায় ৪০ হাজার সিরীয় শরণার্থী। তাদের প্রায় সবাই সিরিয়ার আলেপ্পো প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। খবর:...
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপে ২২৮ ঘণ্টা আটকে থাকা এক মা ও তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর