ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটের দিকে এই ভূমিকম্পে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশপাশের এলাকা। তবে ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর মিন্দানাও দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছে।

দেশটির সিসমোলজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা জারি করে বলেছে, স্থানীয় সময় মধ্যরাতে সুনামি আঘাত হানতে পারে এবং তা কয়েকঘণ্টা স্থায়ী হতে পারে।

এর আগে, গত মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের ওই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো এবং দাভাও প্রদেশে অন্তত আটজনের প্রাণহানি ঘটে। এছাড়া ভূকম্পনে আহত হন আরও ১৩ জন। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ অবস্থিত ফিলিপাইনে মাঝে মাঝেই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা রিং অব ফায়ারকে বিশ্বের সবচেয়ে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয় অঞ্চল হিসেবে গণ্য করেছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা এবং অবস্থানের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র আশঙ্কা করছে,দক্ষিণ ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পালাউ এবং মালয়েশিয়ার কিছু অংশে সুনামি আঘাত হানতে পারে।

কেএসএইচ
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
জাপানের কিউশু দ্বীপে স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উকি শহরের হিকাওয়া শহরের কাছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর