বিবিসির ১০০ নারী: বাংলাদেশ থেকে কে আছেন?

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

২০২৪ সালের জন্য বিশ্বের ১০০ জন অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

তাদের মধ্যে রয়েছেন আটকা পড়া মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, ধর্ষণ থেকে বেঁচে যাওয়া গিসেল পেলিকট, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রে এবং অ্যালিসন ফেলিক্স, গায়ক রায়ে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ু প্রচারক আডেনিকে রিভার লেখিকা ক্রিশ্চিয়া ওলাডো ও ক্রিস্টিয়া রিভার।

গাজা উপত্যকা, লেবানন, ইউক্রেন এবং সুদানে চলমান প্রাণঘাতী যুদ্ধ-সংঘাত এবং মানবিক সংকট থেকে শুরু করে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক নির্বাচন পরবর্তী সামাজিক বিভাজনের সাক্ষী হওয়া পর্যন্ত, নিত্যনতুন উপায়ে নারীদের দৃঢ়তার পরিচয় দিতে হয়েছে। 

বিবিসি ১০০ তালিকায় স্থান পাওয়া নারীরা উপরোক্ত পরিস্থিতির নারীদের উপরে সৃষ্ট প্রভাবকে স্বীকৃতি দিয়ে বিশ্বে তাদের দৃঢ়তার মাধ্যমে পরিবর্তনের জন্য কাজ করছেন। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনমত গঠনে কাজ করে যাচ্ছেন। 

বিবিসি ১০০ নারীর তালিকায় আসা নামগুলো কোনো নির্দিষ্ট ক্রম বা র‍্যাংকিং অনুযায়ী প্রকাশ করা হয়নি। বাংলাদেশ থেকে এই তালিকায় আছেন রিক্তা আক্তার বানু, যিনি একজন নার্স এবং শিক্ষানুরাগী। 

বিবিসি তার সম্পর্কে বলেছে, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে বাস করেন নার্স রিক্তা আক্তার বানু। যেখানে অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে অভিশাপ হিসেবে দেখা হয়।

নিজের অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত কন্যাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি বলে তিনি নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

‘রিক্তা আক্তার বানু লার্নিং ডিজেবিলিটি স্কুল’ এখন ৩০০ শিক্ষার্থী ভর্তি করে এবং এটি প্রতিবন্ধিতার প্রতি সমাজের মনোভাব পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্কুলটি প্রাথমিকভাবে অটিস্টিক বা শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন এটি বিভিন্ন ধরণের বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্যও সেবা প্রদান করে।

বিবিসি প্রতি বছরই বিশ্বের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর প্রকাশ করে।  তাদের নিয়ে বিভিন্ন ধরনের তথ্যচিত্র, সংবাদ নিবন্ধ ও সাক্ষাৎকার তৈরি করে বিবিসির প্রতিটি প্লাটফর্মে প্রকাশ করা হয়।  বিবিসির নিজস্ব একটি গবেষনা দল ১০০ নারীর তালিকা তৈরি ও সুপারিশ তৈরিতে কাজ করেন। 

একাত্তর/এসি
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান নিজেদের একতাবদ্ধ হিসেবে দাবি করে আসলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপ এবং বিবিসির দীর্ঘ অনুসন্ধানে গোষ্ঠীটির ভেতরে চরম বিভক্তির চিত্র ফুটে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেয়া বক্তব্য সম্পাদনা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম- বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি আরও বলেছেন, এই পদ তিনি চাননি।
যুক্তরাজ্যের লন্ডনের হোয়াইট সিটিতে সংবাদমাধ্যমে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ৯ তলা ওই ভবনটিতে আগুন লাগে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর