বাংলাদেশিদের হোটেল থাকার অনুমতি দেবে না ত্রিপুরা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম

বাংলাদেশের নাগরিকদের হোটেল থাকার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের হোটেল ব্যবসায়ীরা। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের জেরে দুই দেশের সম্পর্কে টানাপড়েনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির হোটেল মালিক সমিতি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, বাংলাদেশি নাগরিকদের আর ত্রিপুরার কোনো হোটেলে থাকতে দেওয়া হবে না এবং ২ ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। রাজ্যটির সবগুলো আবাসিক হোটেলকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়েছে।

সেই সঙ্গে ত্রিপুরার হোটেলগুলোর ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকদের নিষিদ্ধের বিষয়টি জানিয়ে পোস্টার টানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।  পাশাপাশি, নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে অ্যাসোসিয়েশন।

অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ভাস্কর চক্রবর্তী জানিয়েছেন, হোটেল মালিকরা এই সিদ্ধান্তে ঐক্যমত্য প্রকাশ করেছেন এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায় হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা।

এছাড়া সোমবার মুম্বাইয়ের বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদও (ভিএইচপি) বিক্ষোভ করে। হিন্দু সংঘর্ষ সমিতি হচ্ছে ভিএইচপির সহযোগী সংগঠন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত না। নয়াদিল্লি অন্যান্য স্থানে বাংলাদেশের হাইকমিশন এবং উপ ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সহকারী হাইকমিশনের মূল ফটক ভেঙে বিক্ষোভকারীরা প্রাঙ্গণে প্রবেশ করেছে। এই ঘটনায় বাংলাদেশ ‘গভীরভাবে ক্ষুব্ধ’।

একাত্তর/আরএ
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর