সিরিয়াজুড়ে ইসরাইলের বিমান হামলা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ এএম

ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার রাজধানী দামেস্কসহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরাইলের বিমানগুলোর অন্তত একশ’ হামলার খবর দিয়েছে।

যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলেও খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরাইল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে ‘উগ্রপন্থীদের হাতে চলে না যায়’ সেজন্য তারা পদক্ষেপ নিয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে সোমবার আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এসওএইচআর বলছে গত দুই দিনে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরাইলি বিমান। এর মধ্যে একটি দামেস্কের একটি সাইট আছে যেটি ইরানের বিজ্ঞানীরা রকেট উন্নয়নর কাজে ব্যবহার করতো।

এই হামলা এমন সময় হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।

জাতিসংঘের অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) এর মতে রাসায়নিক অস্ত্র বলতে তাই বোঝানো হয় যে রাসায়নিক দ্রব্য ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু বা ক্ষতি করার কাজে ব্যবহৃত হয়।

আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ, এমনকি সামরিক স্থাপনাকে টার্গেট করার ক্ষেত্রেও। কারণ এই অস্ত্র ছড়িয়ে পড়ে, কোনো সুনির্দিষ্ট টার্গেটে সীমাবদ্ধ থাকে না।

সিরিয়ার কতগুলো বা কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা জানা যায়নি। তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ ধরনের অস্ত্র মজুদ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এ বিষয়ে তিনি যে ঘোষণা দিয়েছিলেন সেটিও ছিল অসম্পূর্ণ।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর প্রায়শই ইসরাইল সিরিয়ায় বিমান হামলা করেছে। লেবানন ও সিরিয়ায় হেজবুল্লাহ ও অন্য গোষ্ঠীগুলোর সাথে পাল্টাপাল্টি হামলার সময় সিরিয়ায় এসব হামলা চালিয়েছে ইসরাইল।

গত মাসেই যুক্তরাজ্য ভিত্তিক এসওএইচআর বলেছে পালমিরার কাছে বিভিন্ন জায়গায় ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের লক্ষ্য করে অনেকবার বিমান হামলা করেছে। এতে ৬৮ সিরিয়ান ও অন্য বিদেশি যোদ্ধা নিহত হয়েছিলো।

একাত্তর/আরএ
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর