ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন ম্যাক্রোঁ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বায়রুকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সম্প্রতি ঐতিহাসিক এক অনাস্থা ভোটে প্রবীণ রাজনীতিবিদ মিশেল বার্নিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন ম্যাক্রোঁ।

ফ্রান্সের ইতিহাসে দেশটির সবচেয়ে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন বার্নিয়ার। মাত্র তিন মাস ক্ষমতায় ছিলেন তিনি।

মধ্যপন্থী জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ৭৩ বছর বয়সী বায়রু কয়েক দশক ধরে ফরাসি রাজনীতিতে সুপরিচিত ব্যক্তিত্ব। জাতীয় পরিষদে কোনো একক দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় তার রাজনৈতিক অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

ফ্রান্সে সবশেষ সংসদীয় নির্বাচনে কোনো দলের সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একটি ঝুলন্ত সংসদ গঠিত হয়। সেখানে সরকারের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি থাকে অতি ডানপন্থীদের হাতে।

এদিকে গত সপ্তাহে ম্যাক্রোঁ অঙ্গীকার করেছেন, ২০২৭ সালে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। যদিও বিরোধীদের কেউ কেউ তারও পদত্যাগ দাবি জানিয়েছে।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ফ্রান্সের দুই জনপ্রিয় তরুণ মুখ, একজন ফুটবল বিশ্বের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং অন্যজন কট্টর ডানপন্থী রাজনীতির উদীয়মান নক্ষত্র জর্ডান বারদেলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই...
মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর