২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার ওয়ালটন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অর্থনীতিবিষয়ক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’ ২০২৪ সালের ধনী পরিবারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ইলন মাস্কে হটিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়ালটন পরিবার। সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫টি ধনাঢ্য পরিবার এ তালিকায় স্থান পেয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বিশ্বের সবচেয়ে ধনী পরিবার ওয়ালমার্টের ওয়ালটন পরিবার। ৬২ বছর আগে প্রথম ওয়ালমার্ট খোলা হয়। এরপর থেকে এই পরিবারকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে ওয়ালটন পরিবারের সম্পদ রেকর্ড ৪৩২.৪ বিলিয়ন ডলার।

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ এবং আরবের রাজপরিবারগুলোর সম্পদের চেয়েও যা বেশি। ভারতের মধ্যে থেকে এই তালিকায় জায়গা করে নিয়েছে আম্বানি পরিবার। তারা রয়েছেন অষ্টম স্থানে। আর শাপুরজি পলোনজি মিস্ত্রি পরিবার রয়েছে ২৩তম স্থানে।

ওয়ালটন পরিবার ধনী পরিবারের তালিকায় শীর্ষে ফিরেছে ওয়ালমার্টের শেয়ার মূল্য বেড়ে যাবার কারণে। ডিসেম্বর পর্যন্ত ওয়ালমার্টের শেয়ারের মূল্য ৮০ শতাংশ বেড়েছে, যা তাদের সম্মিলিত পারিবারিক সম্পদ ১৭২.৭ বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে। তাদের সম্পদ বৃদ্ধির হার ছিল প্রতি মিনিটে ৩,২৮,৫৭৭ ডলার।

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী পরিবার

১. ওয়ালটন পরিবার (ওয়ালমার্ট): ৪৩২.৪ বিলিয়ন ডলারের মালিক তারা, যা কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার থেকে এসেছে। এই তিন প্রজন্মের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে। ওয়ালমার্টের ১০,৬০০টিরও বেশি স্টোর রয়েছে।

২. আল নাহিয়ান পরিবার (সংযুক্ত আরব আমিরাত): ৩২৩.৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল নাহিয়ান। এই পরিবারটি তেলসমৃদ্ধ অঞ্চল শাসন করে। তা ছাড়া তারা আবুধাবির শেয়ার মার্কেটের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করে।

৩. আল থানি পরিবার (কাতার): ১৭২.৯ বিলিয়ন ডলারের মালিক এই পরিবার তৃতীয় স্থানে রয়েছে। গ্যাস এবং তেলই তাদের মূল সম্পদ।

৪. হারমেস পরিবার (ফ্রান্স): বিলাসবহুল পণ্য প্রস্তুতকারী এই পরিবারের সম্পদের পরিমাণ ১৭০.৬ বিলিয়ন ডলার।

৫. কোখ পরিবার (যুক্তরাষ্ট্র): ১৪৮.৫ বিলিয়ন ডলারের সম্পদসহ তেল ব্যবসায় যুক্ত তিন প্রজন্মের পরিবার।

ভারতের দুটি পরিবার

১. আম্বানি পরিবার: ৯৯.৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে অষ্টম স্থানে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাড়-বাড়ন্ত তাদের সম্পদের মূল উৎস।

২. মিস্ত্রি পরিবার (শাপুরজি পলোনজি): পাঁচ প্রজন্মের এই পরিবার তালিকায় ২৩তম স্থানে, তাদের সম্পদের পরিমাণ ৪১.৪ বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ১৫ ধনী পরিবারের তালিকা (২০২৪)

১. ওয়ালটন, ২. আল নাহিয়ান, ৩. আল থানি, ৪. হারমেস, ৫. কোখ, ৬. আল সাউদ, ৭. মার্স, ৮. আম্বানি, ৯. ভেরথেইমার, ১০. থমসন, ১১. জনসন, ১২. আলব্রেখট, ১৩. প্রিৎসকার, ১৪. কারগিল-ম্যাকমিলান, ১৫. ওফার।

এআরএস
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং তার প্রাক্তন সঙ্গী গ্রিমসের দুটি নয়, তিনটি সন্তান রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম- ইন্ডিপেনডেন্ট। তবে, এই তৃতীয় সন্তানের পরিচয়...
সবাইকে ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে ফিরে এসেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, দুই মাসের বেশি সময় পর এই শীর্ষস্থান পুনরুদ্ধার...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।অনাস্থাভোটে ক্ষমতা হারিয়ে একের পর এক বিশাল সমাবেশ...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর