গুজরাটে ভেঙে পড়লো সামরিক হেলিকপ্টার, নিহত তিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

ভারতীয় কোস্ট গার্ডের (আইসিজি) একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) বিধ্বস্ত হয়ে দুই পাইলট এবং একজন এয়ার ক্রু ডুবুরি নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। 

রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে গুজরাটের পোরবন্দরে অবতরণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পোরবন্দরের পুলিশ সুপার ভগীরথসিংহ জাদেজার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এসব তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কমলাবাগ থানার পরিদর্শক রাজেশ কানমিয়া বলেন, রোববার দুইজন পাইলট এবং একজন ক্রু নিয়ে হেলিকপ্টারটি পোরবন্দরে বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়। এর পরপরই কোস্ট গার্ডের তিন সদস্যকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় এবং গুরুতর দগ্ধ অবস্থায় পোরবন্দরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

তিনি আরও বলেন, কিন্তু চিকিৎসকদের অনেক চেষ্টার পরও শেষ পর্যন্ত তারা তিনজনই হাসপাতালে মারা যান।  

তিন সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় কোস্ট গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর