যুদ্ধবিরতি আলোচনার মধ্যে জিম্মির নতুন ভিডিও 

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আবারও আলোচনার টেবিলে ফিরেছে হামাস-ইসরাইল। কাতারের রাজধানী দোহায় শুক্রবার থেকে পুনরায় আলোচনা শুরু হবার পর, ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা লিরি আলবাগ নামে এক ইসরাইলি তরুণীর ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। খবর বিবিসি। 

শনিবার প্রকাশিত ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা যাচাই করা যায়নি। প্রায় সাড়ে তিন মিনিটের ভিডিওটির তারিখ ছিলো না। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের বলেই মনে করা হচ্ছে। ২০২৩ সালের সাত অক্টোবর হামাস কর্তৃক গাজায় নিয়ে যাওয়া ইসরাইলি জিম্মিদের ভিডিও প্রকাশের সর্বশেষ ঘটনা এটি।  

যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরাইলের মধ্যে পুনরায় আলোচনা শুরুর সময়ে জিম্মির ভিডিও প্রকাশ করে তেলআবিবের প্রশাসনের চাপ তৈরি করেছে হামাস। ভিডিওতে ১৯ বছর বয়সী লিরি বলেছেন, তাকে ৪৫০ দিনেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে।

ভিডিও দেখার পর লিরির বাবা-মা বলেছেন, হামাসের পাঠানো ভিডিওটি তারা দেখে শ্বাস নিতে পারছে না। পাশাপাশি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সরকারের কাছে জিম্মিদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করে বলেছেন, মনে করুন আপনার সন্তানরাও সেখানে আছেন।

হামাসের হাতে আটক হওয়ার আগে লিরি ইসরাইলি সেনাবাহিনী কর্মরত ছিলেন। হামাসের যোদ্ধারা যোদ্ধারা যখন সীমান্ত পেরিয়ে ইসরাইলে প্রবেশ করে, লিরি তখন একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করছিলেন। ওই সময় হামাসের তড়িৎ হামলায় ১৫ সেনা নিহত হয় এবং লিরিসহ ছ’জনকে জিম্মি করে নিয়ে যায়।

এদিকে, হামাস জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তি দ্রুত বাস্তবায়ন দেখতে চায়। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি রয়ে নিয়ে কাতারের রাজধানী দোহাতে শুরু হওয়া হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ বৈঠকের নতুন দফায় এই মন্তব্য করেছেন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা বাসেম নাইম।

বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনার জন্য আবারো একটি প্রতিনিধি দল পাঠানোর অনুমোদন দিয়েছেন। তিনি বলেছেন, জিম্মিদের মুক্ত করার আলোচনায় ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে। তবে যুদ্ধের স্থায়ী সমাপ্তির সম্ভাবনাকে প্রকাশ্যে অস্বীকার করে যাচ্ছেন তিনি। 

কাতারের রাজধানী দোহাতে প্রায় ১৫ মাস ধরে চলা যুদ্ধে একটি যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। শুক্রবার হামাস জানায়, আলোচনা আবার শুরু হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে অঙ্গীকারবদ্ধ। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। ওই দিন ইসরাইল থেকে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৯৬ জন এখনো জিম্মি আছেন। ৩৪ জন মারা গেছেন বলে দাবি ইসরাইলি সেনাবাহিনীর। অন্যরা ইতিপূর্বে হওয়া যুদ্ধবিরতির সময় ছাড়া পেয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় ইসরাইল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। 

এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর