আফগানিস্তানে সেনাবাহিনী পাঠাচ্ছে আমেরিকা

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৩:১৯ পিএম

সেনা প্রত্যাহার চলাকালীনই আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিলো আমেরিকা। তবে তালেবানদের আগ্রগতি ঠেকাতে নয়, আফগানিস্তানে কর্মরত আমেরিকার নাগরিকদের ‘মসৃণভাবে’ দেশে ফেরাতে আমেরিকার এই উদ্যোগ। খবর দ্য ওয়াসিংটন পোস্টের।

জো বাইডেন সরকারের বিদেশ দপ্তর সূত্র জানায়, আমেরিকার নাগরিকদের পাশাপাশি আমেরিকায় ভিসার আবেদন মঞ্জুর হওয়া বিদেশিরাও এই সেনা-নিরাপত্তার সুযোগ পাবেন। মূলত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দেখভালের কাজেই লাগানো হবে তিন হাজার সেনাবাহিনীকে।

এদিকে শুক্রবার (১৩ আগস্ট) রাজধানী কাবুলের মাত্র ৫০ কিলোমিটার দূরে পৌঁছে গেছে তালেবান বাহিনী। লোগার প্রদেশের রাজধানী পুলি আলম তারা কবজা করেছে বলে খবর পাওয়া গেছে। 

ওই প্রদেশ থেকে আফগান পার্লামেন্টে নির্বাচিত নেতা সঈদ কারিবুল্লা সদর বলেছেন, প্রাণভয়ে মানুষ পালি আলম ছেড়ে পালাচ্ছে।

অপরদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেন, আফগানিস্তানে বিভিন্ন দায়িত্ব থাকা আমেরিকার সংস্থা এবং তাদের সহযোগীদের নিরাপত্তার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের নির্দেশে আমেরিকার সেনাকে আফগানিস্তানে কর্মরত অসামরিক কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

image


৯/১১-র হামলার পর থেকে প্রায় দুই দশক বিদেশি সেনা মোতায়েন ছিল আফগানিস্তানের মাটিতে। ২০০১-এর অক্টোবরে প্রাথমিকভাবে আড়াই হাজার আমেরিকান সেনা তালেবান দমন অভিযান শুরু করে। সেই অভিযানের নাম ছিল ‘অপারেশন এনডিওরিং ফ্রিডম’। পরবর্তী সময়ে ব্রিটেনসহ ন্যাটো জোটের বাহিনীও ওই অভিযানে যোগ দেয়। ২০১১ তে আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গিয়েছিল।

কিন্তু ‘নেভি সিল’-এর অভিযানে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে ধাপে ধাপে সেনা কমানো শুরু করে আমেরিকা। চলতি বছরের গোড়ায় আমেরিকার প্রায় পাঁচ হাজার সেনা আফগান জনতার নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল। কিন্তু বাইডেনের নির্দেশে জুলাইয়ের শেষে সেনা প্রত্যাহার শুরু হওয়ায় এখন তা দুই হাজারের নিচে নেমে এসেছে।

প্রাথমিক ভাবে স্থির করা হয়েছিল আফগান রাষ্ট্রপতি-সহ অন্যান্য শীর্ষ নেতাদের নিরাপত্তা দেখভাল করতে ৬৫০ জন সেনা কাবুলে রাখবে আমেরিকা। কিন্তু পরবর্তী কালে তা নিয়েও ‘ভাবনাচিন্তা’ শুরু হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে আমেরিকা যা খরচ করেছে তার ৬০ শতাংশই হয়েছে আফগান সেনার জন্য। মোট হিসেবে প্রায় আট হাজার নয়শ’ কোটি ডলার। কিন্তু আমেরিকার সেনা প্রত্যাহারের পর যে ভাবে একের পর এক প্রদেশে তালেবান দখলদারি শুরু হয়েছে, তাতে কাবুলের পতন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে পেন্টাগন। পরিবর্তিত পরিস্থিতিতে তাই এক মাত্র লক্ষ্য, দ্রুত অসামরিক নাগরিকদের দেশে ফেরানো।

একাত্তর/এসি

ভারতের ২০২৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পতন হবে বলে দাবি করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের এই সরকার পরিবর্তনের জন্য...
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কা নগরীর পানে রওনা হওয়ার ঠিক আগমুহূর্তে, সালাত ও মোনাজাতের নেতৃত্ব দেওয়া অবস্থাতেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এক তুর্কি নাগরিক। তুরস্কের...
ইসরাইলের ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পেয়েছেন ইয়াশার (স্ট্রেইট) পার্টির নেতা ও সাবেক...
ইসরাইলের রাজনীতিতে এক বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের বিতর্কিত ও প্রভাবশালী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রেখে নতুন সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব পাচ্ছেন তার...
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নেতৃত্বে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। পাঁচ বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কাইজার ইং পদত্যাগ...
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বড় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জানুয়ারি...
ভারতের ২০২৯ সালের পরবর্তী লোকসভা নির্বাচনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পতন হবে বলে দাবি করেছেন কক্‌রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কেন্দ্রের এই সরকার পরিবর্তনের জন্য...
ইউরোপের বিভিন্ন দেশের সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে আবারও সাইবার হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের দূর থেকেই নিয়ন্ত্রণ নিয়ে এসব ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছেন হ্যাকাররা। ফলে নষ্ট হচ্ছে সেগুলোতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর