ধ্বংসপুরী গাজায় তীব্র খাদ্যসংকটে ফিলিস্তিনিরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

যুদ্ধবিরতির পর গাজায় ফিরে তীব্র খাদ্যের সংকটের মুখে পড়েছেন ফিলিস্তিনিরা। এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। উত্তরাঞ্চলে পর্যাপ্ত আবাসন, পরিষ্কার পানি, খাদ্যের সংকটে দিন পার করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

যুদ্ধবিরতির পর নিজ বাস ভূমিতে ফিরে এসেও যেন কমেনি গাজাবাসীর দুঃখ, দুর্দশা। বাড়িঘর হারিয়ে ঘর শূন্য অবস্থায় রয়েছেন শত শত বাসিন্দা। এছাড়াও দেখা দিয়েছে পরিষ্কার পানি ও মজুদ খাদ্যের সংকট।

ফিরে আসা ফিলিস্তিনিদের একজন বলেন, ইসরাইলি সেনারা গাজার বেশিরভাগ সুপেয় পানির উৎস ধ্বংস করে দিয়েছে। এখানে কোন কুয়া নেই, এমনকি মাটির নিচ থেকে পানি তোলার পাইপগুলো পর্যন্ত তারা সরিয়ে ফেলেছে। এখন তিন চার কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতে হচ্ছে।

পুরো উত্তরাঞ্চলে একটি বেকারি খোলা থাকায় প্রয়োজনের তুলনায় কোন খাবার পাচ্ছেন না ফিরে আসা বেশিরভাগ ফিলিস্তিনিরা। একটি রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

এক ফিলিস্তিনি বলেন, আমি ইসরাইলি হামলায় আহত হয়েছিলাম। খাবারের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা আমার জন্য খুবই কষ্টকর। কিন্তু জীবন বাঁচানোর জন্য এছাড়া এখন আমাদের কাছে কোন পথ নেই। এখন আমরা খুবই কষ্টে আছি।

এ অবস্থায় গাজায় গম, আটার মতো নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠানোর আহবান জানিয়েছেন বাসিন্দারা। বসবাসের জায়গা পেতে তাঁবু টানানোর ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন  অনেকে। গাজার উত্তরাঞ্চল পুরো খালি হয়ে গেছে বলে জানান বাসিন্দারা।

তারা বলেন, যে পরিমাণ ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে তা কাটিয়ে উঠতে আমাদের বহু সময় লাগবে। জীবন টিকিয়ে রাখার কোন ব্যবস্থা তারা অক্ষত রেখে যায়নি। সব ধ্বংস করেছে। মাথার উপর ছাদ নেই, পানির উৎস নেই, ফসল নেই, খাবার নেই। কি যে দুর্বিষহ দিন পার করছি তা ভাষায় বলা যাবে না।

অনেকে থাকার জায়গা না পেয়ে আশ্রয় নিচ্ছে কবরের পাশে। এ অবস্থায় গাজা পুনর্বাসনের কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
আমেরিকান চ্যালাচামুন্ডা আর সামরিক রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি! পরিষ্কার...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর