পোপ ফ্রান্সিসের অবস্থা ‘গুরুতর’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় অবনতি হয়েছে। শনিবার ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত পোপ ফ্রান্সিসের অবস্থা ‘গুরুতর’। 

৮৮ বছর বয়সি ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। ভ্যাটিকান জানায়, অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্তসঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটেও কমে গেছে। 

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। এর আগে ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান এক বিবৃততে জানায়, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে চিকিৎসা দেয়া হচ্ছে। 

যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, তবে এখনো তাঁর চেতনা রয়েছে এবং তিনি আরামকেদারায় শুয়ে দিন পার করেছেন। 

পবিত্র পিতার অবস্থা এখনো গুরুতর। পোপ এখনো বিপদমুক্ত নন। যদিও একদিন আগের তুলনায় পোপের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

পোপ ফ্রান্সিস চান তাঁর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোলাখুলি তথ্য দেয়া হোক। এ কারণে ভ্যাটিকান থেকে প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার কথা জানানো হচ্ছে।

১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালনকালে পোপ ফ্রান্সিস বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের কিছু অংশ কেটে ফেলতে হয়েছিল।

একাত্তর/এসি
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। তার মরদেহ রাখা হয়েছে, ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে শনিবার সকালে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার...
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা ছিলেন পোপ ফ্রান্সিস।
চার দিনের সফরে ইতালিতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস। সোমবার (৭ এপ্রিল) সেখানে তিনি প্রথম ব্রিটিশ রাজা হিসেবে ইতালির যৌথ সংসদে ভাষণ দেবেন। তবে পোপের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি পোপ ফ্রান্সিসের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর