চার দিনের সফরে ইতালিতে রাজা তৃতীয় চার্লস

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৪:১০ পিএম

চার দিনের সফরে ইতালিতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস। সোমবার (৭ এপ্রিল) সেখানে তিনি প্রথম ব্রিটিশ রাজা হিসেবে ইতালির যৌথ সংসদে ভাষণ দেবেন। তবে পোপের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন না।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৭৬ বছর বয়সী চার্লসের নিজের স্বাস্থ্যগত আশঙ্কার ১০ দিন পর এই সফর শুরু করলেন। ক্যান্সারের চিকিৎসার কারণে সাময়িক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

ব্রিটিশ গণমাধ্যমের বরাতে রাজকীয় সূত্র জানিয়েছে, রাজা এই সফরে ‘যাওয়ার জন্য উন্মুখ’ ছিলেন। এই সময় তিনি স্ত্রী ক্যামিলার সাথে তার ২০তম বিবাহবার্ষিকীও উদযাপন করবেন। 

চার্চ অফ ইংল্যান্ডের প্রধান চার্লসের মঙ্গলবার পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার কথা ছিলো। কিন্তু ক্যাথলিক চার্চের ৮৮ বছর বয়সী প্রধান তার ভ্যাটিকান বাড়িতে প্রাণঘাতী নিউমোনিয়া থেকে সেরে উঠছেন।

ডাক্তাররা বলেছেন, তার আরোগ্য লাভের জন্য কমপক্ষে আরো দুই মাস সময় লাগবে। যার ফলে রাজা তার পরিকল্পনা পুননির্ধারণ করতে বাধ্য হয়েছেন।

একাত্তর/আরএ
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
আগামী ২ জুন ইতালির প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে রাজধানী রোমে মাঝরাতে চলছিল জমকালো প্যারেডের প্রস্তুতি ও মহড়া। কিন্তু এক ট্রাফিক পুলিশ অফিসারের অতি-উৎসাহে সেই মহড়া মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের রেশ সাইপ্রাসে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশটিকে রক্ষায় একটি যুদ্ধজাহাজ (ফ্রিগেট) পাঠাচ্ছে ইতালি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর