পাকিস্তানে আত্মঘাতী হামলায় পাঁচ সেনাসহ নিহত ১৮

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচজন সেনাসদস্য রয়েছেন।

বুধবার পাকিস্তান সেনাবাহিনীর বরাতে এসব তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি। 

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দায়িত্ব পালন করার সময় পাঁচ সেনা বীরের মতো মৃত্যুবরণ করেছেন। এছাড়া, ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, হামলাকারী জঙ্গিদের মধ্যে ১৬ জনই নিহত হয়েছেন। আত্মঘাতী হামলায় জড়িত চার জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হন। 

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বান্নু ক্যান্টনমেন্টে দুইটি বিস্ফোরকভর্তি ভ্যান গাড়ি ঢুকে পড়ে এবং এর পরপরই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের পর সেখানে বন্দুকযুদ্ধ শুরু হয়।

পুলিশ বলছে, বিস্ফোরণে বেশ আটটি বাড়ি ও গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানেই প্রাণ হারান ১৩ বেসামরিক ব্যক্তি ও আহত হন আরও ৩২ জন।

হাফিজ গুল বাহাদুর নামের একটি সশস্ত্র সংগঠন এ হামলার দায় স্বিকার করেছে। সংগঠনটি ২০০১ সাল থেকে আফগানিস্তানে ন্যাটো জোটের বিরুদ্ধে তালিবানদের যুদ্ধে সমর্থন জুগিয়ে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। 

তিনি বলেন, কাপুরুষ জঙ্গিরা পবিত্র রমজান মাসে নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। তারা কোনো ক্ষমা পাবে না।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর