প্রতিরক্ষা খরচ বাড়ানোর প্রস্তাবে ইইউ নেতাদের সমর্থন

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম

বাজেট নিয়ম শিথিল করে প্রতিরক্ষাখাতে আরো অর্থ খরচ করার বিষয়ে সমর্থন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।

বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রাসেলসে জরুরি বৈঠকে ইইউর নেতারা ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে স্বাগত জানান।

সেই প্রস্তাবে বলা হয়, ২৭ সদস্য দেশের হয়ে ইইউ ১৫ হাজার কোটি ইউরো ঋণ নেবে। সেই অর্থে দেশগুলো নিজেদের এবং ইউরোপের প্রতিরক্ষা জোরালো করবে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে যৌথ বিবৃতিতে ২৭ দেশের শীর্ষ নেতারা জানিয়েছেন, তাদের মন্ত্রীরা এখন এই প্রস্তাব নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা করবেন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝিয়ে দিয়েছে, তারা আর ইউরোপের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। তারা ইউক্রেনকে সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তি করার জন্য তারা ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর সমানে চাপ দিয়ে যাচ্ছে।

ব্রাসেলসের বৈঠকে ইইউ নেতারা আগের মতোই ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধুমাত্র হাঙ্গেরির নেতা ভিক্টর অর্বান এই প্রস্তাব সমর্থন করেননি।

একাত্তর/আরএ
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৭ মার্চ) ব্রাসেলসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর