সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ২১ জন হতাহত

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুই জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। 

সোমবার (১৭ মার্চ) স্থানীয় সময় গভীর রাতে এই হামলার কথা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।

বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিমান অভিযান চালাচ্ছে তাদের আইডিএফ। তারা এমন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর অস্ত্র ও যানবাহন রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সামরিক সম্পদ ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকি।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যার মধ্যে কমান্ড সেন্টার ও সিরিয়ার সাবেক সরকারের অস্ত্র ও সামরিক যানবাহন সম্বলিত সামরিক স্থাপনা রয়েছে। তারা দক্ষিণ সিরিয়ায় ‘সামরিক হুমকির উপস্থিতি’ মেনে নেবে না।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইল একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যা আগে আল-আসাদের বাহিনী ব্যবহার করত। কিন্তু এখন সিরিয়ার নতুন সরকারের সেনাবাহিনী সেটি ব্যবহার করছে।

তবে জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ দেরা প্রদেশে ইসরাইলের হামলা এটিই প্রথম নয়। এই মাসের শুরুতে একই এলাকায় বেশ কয়েকটি সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে এবং গোলানো সেনা মোতায়েন করেছে।

আসাদ সরকার ক্ষমতায় থাকাকালীন ইসরাইল নিয়মিতভাবে সিরিয়ায় আক্রমণ করত এবং ইরানি ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাত।

একাত্তর/এসি
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর