পুতিনকে অপ্রয়োজনীয় দাবি বন্ধ করতে হবে: জেলেনস্কি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:১১ পিএম

যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘অপ্রয়োজনীয় দাবি’ পেশ করা বন্ধ করতে হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিনকে অবশ্যই যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অপ্রয়োজনীয় দাবি করা বন্ধ করতে হবে এবং বিশ্বকে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করতে হবে। পুতিনের উপর চাপ বজায় রাখতে বিশ্বনেতাদের প্রতি আহবানও জানিয়েছেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের বৈঠক করার পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। 

জেলেনস্কি বলেন, এই মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেসব কথা বলছেন, যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, কয়েক ঘণ্টা পরেই সেসবের আর কোন অর্থ থাকে না। তাই, আংশিক যুদ্ধবিরতি নিয়ে ক্রেমলিন যাতে সব শর্ত পূরণ করে সেজন্য পুতিনের ওপর বিশ্বনেতাদের চাপ অব্যাহত রাখতে হবে। 

পুতিনের উপর চাপ অব্যাহত রাখার বিষয়ে কিয়েভের নেতা আরও বলেন, যতক্ষণ না রাশিয়া আমাদের ভূমি থেকে সরে যেতে শুরু করে এবং তার আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষতির সম্পূর্ণ ক্ষতিপূরণ না দেয় ততক্ষণ পর্যন্ত মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকতে হবে।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাস এরইমধ্যে বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার দেওয়া শর্তগুলো প্রমাণ করে যে মস্কো প্রকৃতপক্ষে শান্তি চায় না। তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিপরীত, যিনি আলোচনার বিষয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি বারবার বলেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চুক্তি করতে প্রস্তুত।

এদিকে রাতভর হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার সারাতোভ অঞ্চলের একটি বিমানঘাঁটিতে আগুন লেগেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যতই বলুক না কেন, হামলা বন্ধ হচ্ছে না।  ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জরুরি পরিষেবা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। প্রতিটি হামলার মাধ্যমে রাশিয়া বিশ্বকে দেখিয়ে দিচ্ছে, শান্তি নিয়ে তাদের আসল মানসিকতা কী।

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর