মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৬০০ ছাড়ালো

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ৬০০ ছাড়িয়েছে। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ৪০৮ জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ১৩৯ জন।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, শুক্রবার উদ্ধার তৎপরতা শুরুর পর রাজধানী নেইপিদো, মান্দালয়, সাগাইংসহ বিভিন্ন শহর-গ্রামের ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করা হচ্ছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির চিহ্ন এখনও সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিলো দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এলাকাটি রাজধানী নেপিদো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।

ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড, দক্ষিণ-পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশেও। এই সাত দেশ ও অঞ্চলের মধ্যে থাইল্যান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কয়েকটি বহুতল ভবন ধসে পড়ায় এখনও নিখোঁজ আছেন শতাধিক মানুষ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০ জনের মরদেহ। এরা সবাই ভূমিকম্পে ভবন ধসে মারা গেছেন।

আরবিএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর