পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৫:১৯ পিএম

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ ও নৃশংস সন্ত্রাসী হামলা ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে আবার সংঘাতের শঙ্কা দেয়া দিয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’; যাকে বলা হচ্ছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-ত্যাইয়বের একটি ছায়া সংগঠন। 

তবে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই হামলায় অংশ নেয়া সাত জনের মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানের নাগরিক রয়েছেন। হামলার আগে তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রবেশে করেছে। স্থানীয় লোকজন জঙ্গি দলটির গাইড হিসেবে কাজ করেছে। 

ভারত সরকারের অভিযোগ, পাকিস্তান কাশ্মীরে চলমান সশস্ত্র বিদ্রোহকে সমর্থন দিচ্ছে। যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের ভাষ্য, কাশ্মীরের জনগণের প্রতি তারা শুধু কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে থাকে। পাকিস্তান পেহেলগামে পর্যটকদের ওপর হামলার নিন্দাও জানিয়েছে।

জম্মু-কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত জুড়ে চলছে উত্তেজনা। হামলাকারীদের পরিচয় জানতে চলছে অভিযান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হামলায় অন্তত সাতজন জড়িত ছিলেন। যার মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানি। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত হামলাকারীরা উর্দুতে কথা বলেছেন এবং তা পাকিস্তানের নির্দিষ্ট এলাকায় বলা হয়। অন্তত দুজন স্থানীয় বিদ্রোহী তাদের সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। টিআরএফ নামে একটি সশস্ত্র গোষ্ঠী ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে । সশস্ত্র এ গোষ্ঠীটির উত্থান হয় ২০১৯ সালে। 

কাশ্মীরে হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সাথে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এর সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে- নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্রিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ বলেই দাবি করছেন তারা।

এছাড়া, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার যে হামলা হয়েছে সেটি সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল। তিনি আরও বলেন, এই বিদ্রোহীরা তাদের অধিকার চাচ্ছে। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। 

এদিকে, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শিগগির কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

তিনি বলেন, ভারত একটি পুরানো সভ্যতার বড় দেশ। এই ঘটনায় এখনই ভয় পাওয়া যাবে না। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এই হামলায় জড়িতরা খুব শিগগির শক্তিশালী জবাব পাবে। এছাড়া, যারা এর পেছনে রয়েছে তাদেরকেও শাস্তি দেয়া হবে।

এদিকে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, এটা একটি পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ।

আরবিএস
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ভারতের ১.৪২ বিলিয়ন জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বয়স ৩০ বছরের নিচে। আর এই বিশাল তরুণ সমাজকে লক্ষ্য করে মাত্র কয়েক দিনে কোটি কোটি ফলোয়ারের এক অভাবনীয় অনলাইন সাম্রাজ্য গড়ে তুলেছে একটি নতুন যুব...
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কেরালায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে হুংকার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের উরিতে এক জঙ্গি হামলায় ১৮ জন ভারতীয় সেনা নিহতের...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর