পেহেলগামকাণ্ডে জড়িত থাকার প্রমাণ চাইলো পাকিস্তান

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলায় অংশ নেয়া সন্ত্রাসবাদীদের ‘মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে মঙ্গলবার বৈসরন উপত্যকার ২৬ জন নিহতের নেপথ্যে ইসলামাবাদের কোন ভূমিকা নেই বলে দাবি করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। একই সঙ্গে পেহেলগাম হামলায় পাকিস্তান জড়িত বলে যে দাবি করা হয়েছে, তার স্বপক্ষে পক্ষে প্রমাণ উপস্থাপনের আহবান জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যে কোনো হামলায় সব সময় পাকিস্তানকে দায়ি করে ভারত। তারা বার বার দোষারোপের খেলা খেলে। এবারও তাই করছে তারা। কাশ্মীরে হামলায় পাকিস্তান যদি জড়িত থাকে, তবে ভারত এর প্রমাণ বিশ্বের কাছে প্রকাশ করুক।

ইসকাহ দার বলেন, ‘২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাম জেলায় যারা হামলা চালিয়েছে তারা হয়তো ‘মুক্তিযোদ্ধা’। ভারতের হাতে যদি আমাদের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে, তবে বিশ্বের কাছে সেটা তারা তুলে ধরুক। তিনি আরও দাবি করেন, কাশ্মিরে হামলারর সঙ্গে পাকিস্তান কোনভাবেই জড়িত নয়।

একদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও পেহেলগাম সন্ত্রাসকে ‘ভারতের বিরুদ্ধে বৃহত্তর বিদ্রোহের অংশ’ হিসাবে চিহ্নিত করে বলেছেন, ওই  হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্রই নেই। যদিও জঙ্গি গোষ্ঠি লস্করের ‘ছায়া সংগঠন’ দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট- টিআরএফ) হামলার দায় নিয়েছে।

 

পেহেলগামে হামলার জেরে ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ সাত দফা পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার জবাবে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারও আকাশসীমায় নিষেধাজ্ঞা, ব্যবসায়িক লেনদেন বন্ধের মতো একগুচ্ছ জবাবি ব্যবস্থার কথা ঘোষণা করেছে।

কূটনৈতিক টানাপড়নের আঁচে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে।  সংবাদমাধ্যমে আসা খবরে দাবি করা হয়েছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও।  তবে উভয় দিকে হতাহতের কোনও খবর নেই।

উল্লেখ্য, মঙ্গলবার পেহেলগাম শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈসরণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসি হামলা হয়। পর্যটকদের কাছে জনপ্রিয় এ উপত্যকাকে ‘ভারতের সুইজারল্যান্ড’ হিসেবে বর্ণনা করা হয়। ভারত বলছে, এই ঘটনা ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলায় জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিতে সম্ভাব্য সব কিছু করার ঘোষণা দিয়েছে ভারত সরকার।

একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর