কাশ্মীর সীমান্তে টানা চতুর্থ দিনের মতো গোলাগুলি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা চার রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে কুপওয়ারা ও পুঞ্চ জেলার বিপরীত পাশে পাকিস্তানের সেনাঘাঁটি থেকে বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু হয়। ভারতীয় সেনারা দ্রুত এবং কার্যকরভাবে তার ‘জবাব’ দিয়েছে।

এই প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে বলে দাবি করলো ভারতীয় সেনাবাহিনী। এর আগে রবিবারও কাশ্মীর এলওসি বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

তবে চীনের সংবাদসংস্থা সিনহুয়া এ গোলাগুলির বিষয়ে জানিয়েছে, কোনও প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণরেখায় গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনারা, পরে পাকিস্তানও পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনী মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

কাশ্মীরে জঙ্গিদের খোঁজে প্রায় এক হাজার বাড়ি ও বনভূমি তল্লাশির পর প্রায় ৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা সোমবার রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত নয়টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে।

২২ এপ্রিলের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত তিনজন সন্দেহভাজন জঙ্গির মধ্যে দুইজনের পরিচয় পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত করেছে। তবে ইসলামাবাদ হামলায় কোনও ভূমিকা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

কাশ্মীরের এই হামলা ভারতজুড়ে ব্যাপক ক্ষোভ ও শোকের কারণ হয়েছে। অনেকেই এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পাকিস্তান কাশ্মীরের সন্ত্রাসবাদে তহবিল যোগাচ্ছে ও উৎসাহিত করছে বলে অভিযোগ ভারতের। উভয় দেশই কাশ্মীরকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং এ নিয়ে অন্তত তিনবার তারা যুদ্ধে জড়িয়েছে।

এআরএস
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক বিতর্কিত নির্বাচনে ইসলামাবাদ সরকারের কঠোর দমনপীড়নের চিত্র তুলে ধরার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম- আল জাজিরার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি...
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল...
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে...
ভারতের কাশ্মীরে লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র, বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তের সময় তার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর