কে এই কোল অ্যালেন? প্রকৌশলী থেকে ট্রাম্পের হামলাকারী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার' চলার সময় লঙ্কাকাণ্ড ঘটানো বন্দুকধারীর পরিচয় মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন, বয়স ৩১। চাঞ্চল্যকর তথ্য হলো, হামলাকারী কোনো সাধারণ অপরাধী নন, বরং তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির (ক্যালটেক) মতো নামী প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র এবং একজন পেশাদার গেম ডেভেলপার।


ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা কোল অ্যালেন পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী ও প্রকৌশলী। তার জীবন ও ক্যারিয়ারের প্রোফাইল বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি ফার্স্ট-পারসন শ্যুটার গেম ডিজাইন করতেন। নিজের তৈরি করা 'ফার্স্ট ল' নামক একটি ভিডিও গেম নিয়ে তিনি বেশ গর্বিত ছিলেন, যা মূলত মহাকাশ যুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে, গেমের কাল্পনিক শ্যুটার থেকে তিনি বাস্তবেও একজন হামলাকারী হিসেবে আত্মপ্রকাশ করলেন।

কোল অ্যালেনের শিক্ষাগত যোগ্যতা বেশ ঈর্ষণীয়। ২০১৭ সালে তিনি ক্যালটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ২০২৫ সালের মে মাসে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


এমনকি ছাত্রজীবনে তিনি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে একজন রিসার্চ ফেলো হিসেবেও কাজ করেছেন, যেখানে তিনি অ্যাস্ট্রোফিজিক্স গবেষণায় অবদান রেখেছিলেন। কর্মজীবনে তিনি সি-টু এডুকেশন নামক একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে সেখানে 'শিক্ষক অব দ্য মাস' হিসেবে সম্মানিতও হয়েছিলেন।

শনিবার রাতের সেই ভয়ানক ঘটনার বর্ণনা দিয়ে কর্তৃপক্ষ জানায়, কোল অ্যালেন একাধিক অস্ত্র নিয়ে হোটেলের একটি সিক্রেট সার্ভিস চেকপয়েন্টে চড়াও হন। তিনি এক অফিসারের ওপর শটগান দিয়ে গুলি চালান, তবে ওই অফিসার বুলেটপ্রুফ জ্যাকেটের কারণে প্রাণে বেঁচে যান।


পাল্টাপাল্টি গুলিবর্ষণের পর তাকে কোনো রকম আঘাত ছাড়াই গ্রেপ্তার করা হয়। ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানান, অ্যালেনের বিরুদ্ধে একজন ফেডারেল অফিসারকে হত্যাচেষ্টা এবং অপরাধমূলক কাজে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারীদের মতে, অ্যালেন ওই হোটেলেরই একজন অতিথি ছিলেন। তবে কেন তিনি এই হামলা চালিয়েছেন, তার সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য এখনো জানা যায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একজন 'লোন উলফ' বা একাকী হামলাকারী এবং একজন 'অসুস্থ ব্যক্তি' হিসেবে বর্ণনা করেছেন।


ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকলেও তারা অক্ষত অবস্থায় দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে কোল অ্যালেন পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: ফক্স নিউজ-রয়টার্স

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর