পাকিস্তানের কাশ্মীরে ভারতীয় ড্রোন, তারপর...

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম

কাশ্মীরের পেহেলগাম হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তু্ঙ্গে। এমর পরিস্থিতির মধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একটি ভারতীয় ড্রোনকে গুলি নামানোর দাবি করেছে দেশটি। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ দাবি করেছে, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ঠেকাতে নিয়ন্ত্রণরেখা বরাবর একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামানো হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ঘটনাটি ঘটেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভীমবের জেলার মানাওয়ার সেক্টরে। যদিও এই ঘটনায় ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

পেহেলগামকাণ্ডের পর থেকে ভারত- পাকিস্তান সম্পর্ক এখন তলানিতে। গত মঙ্গলবার কাশ্মীরের বৈসরান উপত্যকায় জঙ্গিদের হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। 

পরের দিনই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সিন্ধু পানিচুক্তি স্থগিত করে দেয়া। তার পরেই বৃহস্পতিবার পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ নেয়। 

পাকিস্তান হুঁশিয়ারি দেয়, পানিপ্রবাহ আটকানো হলে তা পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। শুধু তা-ই নয়, ইসলামাবাদ দাবি করে, সিমলা চুক্তি স্থগিত করার অধিকার রয়েছে তাদের। 

পাকিস্তানের ওই হুঁশিয়ারির পর থেকে সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রতি রাতেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তানি সেনারা। সোমবার রাতেও গুলি চালিয়েছে পাক সেনারা।

পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। মঙ্গলবার সকালে ভারতীয় সেনা জানায়, পাকিস্তানের প্ররোচনায় ‘পরিমিত এবং কার্যকর’ জবাব দিয়েছে বাহিনী। 

কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবার এই উত্তেজনার মাঝে মঙ্গলবার দুপুরে পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দাবি করে, আজাদ কাশ্মীরে তাদের সেনারা একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামিয়েছে।

একাত্তর/এসি
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর