এখনো পেহেলগামেই আছে চার সন্ত্রাসী!

আপডেট : ০১ মে ২০২৫, ০৭:৫৭ পিএম

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরান উপত্যকায় গত ২২ এপ্রিলের ভয়াবহ ও নৃশংস সন্ত্রাসী হামলায় সরাসরি অংশ নেয়া চার পলাতক সন্ত্রাসী সামরিক ও নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান ও তল্লাশি এড়াতে সম্ভবত একই এলাকায় লুকিয়ে আছে বলে ধারণা করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) গোয়েন্দারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। 

পেহেলগামের ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের নির্মম মৃত্যু হয়। নাম প্রকাশ না করার শর্তে এনআইএ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, সন্ত্রাসীরা স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ, তাদের কাছে পর্যাপ্ত রসদ রয়েছে। এ কারণে তারা দীর্ঘ সময় জঙ্গলে লুকিয়ে থেকে তল্লাশি অভিযানকে এড়িয়ে চলতে পারছে।

ভারতীয় তদন্দ দলের ধারণা, সন্ত্রাসীদের কাছে থাকা রসদগুলো পাকিস্তানের সরবরাহ করা। এই রসদের কারণে বাইরের জগতের সঙ্গে সন্ত্রাসীদের কোন ধরনের যোগাযোগ করার প্রয়োজন হচ্ছে না। 

২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাকাণ্ডে ৪০ জন সেনা নিহত হবার পর, সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ আরেকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্তের দায়িত্ব নিয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখা গেছে যে সন্ত্রাসীরা কমপক্ষে ৪৮ ঘন্টা আগে পেহেলগামের মনোরম তৃণভূমি ও পর্যটন কেন্দ্র বৈসারন উপত্যকায় হাজির হয়। সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীলদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা আরও চারটি স্থান অনুসন্ধান করেছেন। এর মধ্যে আরু ও বেতাব উপত্যকা রয়েছে।

এনআইএ তদন্তে দেখতে পেয়েছে, বৈসারন উপত্যকায় অপেক্ষাকৃত কম নিরাপত্তা ব্যবস্থা থাকায় সন্ত্রাসীরা হামলার জন্য স্থানটি শেষ মুহূর্তে বেছে নেয়। ভারতের বিরোধীদল শুরু থেকেই অভিযোহ করে আসছে যে, বৈসরানের সেনা সদস্যদের উপস্থিতি না থাকার কারণে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। 

সূত্র জানায়, সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জামগুলোতে সিমকার্ডের প্রয়োজন ছিল না এবং স্বল্প-পাল্লার এনক্রিপ্টেড ট্রান্সমিশনে সক্ষম ছিলো। যার কারণে, বন্দুকধারীদের আটকানো যায়নি। সন্ত্রাসীরা তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিলো বলে জানতে পেরেছে ভারতীয় গোয়েন্দারা। 

তাদের দাবি, নিজেদের অবস্থান লুকিয়ে রাখার পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যদের চোখে ধুলা দিয়ে  স্থানীয় সময় দুপুর সোয়া একটায় হামলার আগ পর্যন্ত সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করে গেছে। বৈসরান উপত্যকার চারপাশ ঘিরে থাকায় জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিলো সন্ত্রাসীরা। 

পর্যটকদের ওপর হামলা শুরুর ঠিক আগে জঙ্গল থেকে তিন সন্ত্রাসী বেরিয়ে এসে পর্যটকদের উপর গুলি চালাতে শুরু করে। বেশিরভাগ হত্যাকাণ্ডে চালিয়েছে খুব কাছ থেকে। গুলি করার আগে পর্যটকদের নাম জানতে চেয়েছে বন্দুকধারীরা। আর চতুর্থ সন্ত্রাসী ব্যাকআপ হিসাবে জঙ্গলের ভেতরেই লুকিয়ে ছিলো। 

সূত্র জানিয়েছে, হামলার সময় আশেপাশে আরও কিছু সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা কয়েকজন পুরুষের কাছে তাদের ধর্ম পরিচয় জানতে চেয়ে কোরআনের আয়ত আয়াত পড়তে বলেছিলো। যারা ব্যর্থ হয়েছিল তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছিল।

হামলার পর বেশ কিছু ভিডিও অনলাইনে প্রকাশিত হয়। যেখানে দেখা গেছে যে নারীরা তাদের স্বামী এবং সঙ্গীর রক্তে মুখ ঢাকা, সাহায্যের জন্য আর্জি জানাচ্ছেন। এক সন্ত্রাসী একজন নারী পর্যটককে উপহাস করে বলছিলো, যাও (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদীকে বলো। এর কিছু আগে নারী সন্ত্রাসীর গুলিতে প্রাণ দেন। 

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর