ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের অর্থনৈতিক চুক্তি

আপডেট : ০১ মে ২০২৫, ১১:৫০ এএম

এখন থেকে ইউক্রেনের খনিজ সম্পদ কাজে লাগাতে পারবে যুক্তরাষ্ট্র। কারণ, থেমে থাকা সেই বহুল প্রতীক্ষিত ‘ওয়াশিংটন-কিয়েভ অর্থনৈতিক চুক্তি’ সই হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন আমেরিকা গিয়েছিলেন, তখনই এই চুক্তি হওয়ার কথা ছিলো। কিন্তু নানান নাটকীয়তায় কালক্ষেপণ হয়ে চুক্তি স্বাক্ষরের সময় পেছাতে থাকে।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ইউক্রেন নতুন খনিজ পদার্থের ব্যবসার জন্য লাইসেন্সের ব্যবস্থা করবে। তার জন্য ৫০ শতাংশ অগ্রিমও নেবে। যে টাকা একটি ফান্ডে জমা রাখা হবে। আমেরিকা ইউক্রেনকে যে সাহায্যই দিক না কেন, তা ওই ফান্ডে বিনিয়োগ হিসেবে ধরে নেয়া হবে। পরে ওই অর্থ ইউক্রেনের খনিজ নিয়ে কাজ এবং ব্যবসায় ব্যবহার করা হবে।

ইউক্রেন এবং আমেরিকা দুই দেশেরই সমান অধিকার থাকবে ওই অর্থে। তবে জেলেনস্কি আমেরিকার কাছে যে শর্ত আরোপ করেছিলেন, তা ওই চুক্তিতে নেই বলে ডিডাব্লিউয়ের আমেরিকার প্রতিনিধি জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, আমেরিকা ইউক্রেনকে সামরিক সাহায্য করবে, এমন কথা চুক্তিতে সরাসরি বলা হয়নি। তবে আমেরিকা এবং ইউক্রেন কৌশলগত আদানপ্রদানে আরো বেশি সক্রিয় হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সাহায্য করবে, এই ধরনের কিছু কথা চুক্তিতে বলা হয়েছে।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর