ইসরাইল ছাড়া সব জাহাজের জন্য জলপথ নিরাপদ: হুথি

আপডেট : ০৮ মে ২০২৫, ১০:০২ এএম

ইয়েমেনের ইরান-সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীরা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলি জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য আব্দুলমালিক আল-আজরি বুধবার (৭ মে) এএফপিকে বলেছেন, ইসরাইলি জাহাজ ছাড়া সকল আন্তর্জাতিক জাহাজের জন্য জলপথ নিরাপদ। ইসরাইল চুক্তির অংশ নয়, এতে কেবল আমেরিকান ও অন্যান্য জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার ওমান বলেছে, তারা ওয়াশিংটন ও ইরান-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে একটি চুক্তিতে সহায়তা করেছে, যেটি কোরো পক্ষই আরেক পক্ষকে লক্ষ্যবস্তু করবে না এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ঘোষণা করে বলেছেন, জাহাজে হামলা বন্ধ করতে সাত সপ্তাহের তীব্র হামলার পর হুথিরা ‘আত্মসমর্পণ’ করেছে।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তারা শুধুই যুদ্ধ করতে চায় না- আমরা এটিকে সম্মান করব, বোমা হামলা বন্ধ করব। তারা আত্মসমর্পণ করেছে। তারা বলেছে, আর জাহাজ উড়িয়ে দেবে না, আমরা যা করছিলাম, এটাই ছিল উদ্দেশ্য।

রোববার ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে হুথিরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ইসরাইলি অভিযান শুরু হয়। এতে সাতজন নিহত এবং সানা বিমানবন্দর বন্ধ হয়ে যায়। এরপরই জাহাজে হামলা বন্ধের এই চুক্তি প্রকাশ পায়।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের বুক কাঁপছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চার দিনের মধ্যে একাধিকবার আঘাত হেনে ১৩ জনের মর্মান্তিক...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর