গাজায় ৯০টি ত্রাণবাহী ট্রাক পাঠানো হয়েছে: জাতিসংঘ

আপডেট : ২২ মে ২০২৫, ০১:০৭ পিএম

ইসরাইলের নতুন করে হামলা ও অবরোধ শুরুর প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপ বেড়ে যাওয়ার মধ্যে জাতিসংঘ গাজা উপত্যকায় প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক পাঠিয়েছে।

এএফপির খবরে বলা হয়, চলতি বছরের মার্চের শুরু থেকে গাজায় এই প্রথমবারের মতো ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলো।

এদিন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ ব্যাপারে উন্মুক্ত রয়েছেন, তবে আবারও জোর দিয়ে বলেন যে, ইসরাইল গাজার পুরো ভূখণ্ডকে নিজের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই কাজ করছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক জানান, ইসরাইল তিন দিন আগে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়ার ঘোষণা দেয়ার পর জাতিসংঘ কেরেম শালোম সীমান্ত পারাপার পথ থেকে প্রায় ৯০টি ট্রাকের পণ্য সংগ্রহ করে গাজায় পাঠানো হয়েছে।

এই খবরটি এমন এক সময় এলো, যখন ইসরাইলি সেনারা অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের একটি প্রতিনিধিদলের কাছাকাছি ‘সতর্কতামূলক গুলি’ চালায় বলে দাবি করেছে।  এর ফলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর